Administration

Midnapore: পশ্চিম মেদিনীপুরের ৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীকে সরাসরি ২৭৭ কোটি টাকা ঋণ দেওয়া হল মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরাসরি ঋণ তুলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে অবস্থিত জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল ‘মেগা ক্রেডিট ক্যাম্প’। এই ক্যাম্প থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। এদিন স্বনির্ভর গোষ্ঠীর অনেক মহিলার হাতে নিজস্ব ব্যবসার জন্য এন্টারপ্রাইজ লোনও দেওয়া হয়। লোন বা ঋণ পেয়ে স্বভাবতই খুশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা।

ঋণ তুলে দেওয়া হল:

উল্লেখ্য যে, ‘আনন্দধারা’ প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। অনেক সময় ঋণ পেতে তাঁদের অসুবিধা হয় বলেই, বছরে একবার মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক ডঃ গোবিন্দ হালদার। তিনি এও জানান, “এদিন জেলা জুড়ে ৫১৭৩টি স্বনির্ভর গোষ্ঠীকে ২৭৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লকে ব্লকেই এদিন এই ক্রেডিট ক্যাম্প বা লোন মেলার আয়োজন করা হয়েছিল। জেলা সদরে (প্রদ্যোৎ স্মৃতি সদনে) আয়োজিত ক্যাম্প থেকে ৪২৮টি গোষ্ঠীকে ৩৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৬২ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মোট সদস্য সংখ্যা প্রায় ৬ লক্ষ ২৬ হাজার। ঋণ পেয়ে ক্রমেই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে জেলার মহিলাদের। ঋণ নেওয়ার পর সেই টাকা ব্যক্তিগতভাবে ভাগ করে কেউ পশুপালন করছেন, কেউ কাপড়ের ব্যবসা কিংবা শাল পাতার থালা তৈরি করছেন। নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন জেলার মহিলারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago