Sports

Swimming Championship: রাজ্যস্তরীয় সুইমিংয়ের দু’টি বিভাগে রুপো জয়, জেলা থেকে জাতীয় স্তরে লড়াই করবে মেদিনীপুর DAV-র ছাত্র সৌম্যরূপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: গত ডিসেম্বরে (২০২৩) কলকাতার রাজারহাটে অনুষ্ঠিত ৬৭-তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযগিতার অনূর্ধ্ব ১৪ বিভাগে ১টি সোনা (৫০ মিটার ব্যাকস্ট্রোকে) ও ১টি রুপো (১০০ মিটার ব্যাকস্ট্রোকে) জিতেজিল মেদিনীপুর শহরের সৌম্যরূপ। এবার, বিএএসএ (বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন) পরিচালিত রাজ্যস্তরীয় জুনিয়র ও সাব জুনিয়র প্রতিযগিতার (State Junior and Sub Junior Swimming Championship-2024) ওই দুই বিভাগেই (৫০ মিটার ব্যাকস্ট্রোক এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোক) দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জয় করল মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুল (DAV Public School)-র নবম শ্রেণীর ছাত্র সৌম্যরূপ দে। এই সাফল্যের সাথে সাথেই সৌম্যরূপ ছিনিয়ে নেয় জাতীয় স্তরের (National Championship) প্রতিযগিতায় অংশগ্রহণের ছাড়পত্রও।

সৌম্যরূপ দে:

প্রসঙ্গত, গত ১৮ থেকে ২০ জুলাই (২০২৪) গোলপার্কে অবস্থিত ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্যাম্পাসে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। গ্রুপ-টু (জুনিয়র)-তে অংশগ্রহণ করে ডিএভি পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌম্যরূপ। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ব্যাকস্ট্রোক, দুই বিভাগেই দ্বিতীয় স্থান অধিকার করার মধ্য দিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় (National Championship) অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে নেয় সে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে একমাত্র সৌম্যরূপই জাতীয় স্তরের জন্য বিবেচিত হয়। আগামী ৬ থেকে ১০ আগস্ট উড়িষ্যার ভুবনেশ্বরে জাতীয় স্তরের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, সৌম্যরূপ মেদিনীপুর শহরের কুইকোটা এলাকার বাসিন্দা। তার বাবা সৌম্যেন্দু দে এবং মা রূপান্বিতা দে দু’জনই শিক্ষকতা করেন। সৌম্যরূপ মেদিনীপুর সুইমিং ক্লাবে (Midnapore Swimming Club) নিয়মিত অনুশীলন করে। সৌম্যরূপের এই সাফল্যে ডিএভি পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ সকল শিক্ষক-শিক্ষিকারা যেমন উচ্ছ্বসিত, ঠিক তেমনই খুশি মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষও।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago