Administration

DM Paschim Medinipur: সমস্যায় জর্জরিত শালবনীর বুড়িশোল গ্রামে Aadhaar, রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বিশেষ ক্যাম্প ৭ দিনের মধ্যে; উদ্যোগী স্বয়ং জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের দারিদ্র্য অধ্যুষিত গ্রাম বুড়িশোল। বুধবার ‘সমস্যা সমাধান ও জনসংযোগ’ কর্মসূচির জন্য সেই বুড়িশোল গ্রামকেই বেছে নিয়েছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। বুধবার বেলা ১২টা নাগাদ আদিবাসী তথা লোধা শবর ও ভূমিজ অধ্যুষিত শালবনীর বুড়িশোল গ্রামে পৌঁছে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা এই গ্রামের বাসিন্দাদের নানা ‘সমস্যা’ সমাধানের বিষয়ে উদ্যোগী হন জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহান্তি, BDO রোমান মণ্ডল, BMOH কৌশিক সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের সদস্যা ঊষা কুন্ডু প্রমুখ।

সমস্যার কথা শুনছেন জেলাশাসক:

এদিন মূলত বাসিন্দাদের আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডর সমস্যার বিষয়গুলিই উঠে আসে জেলাশাসকের সামনে। গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের এখনো হয়নি আধার কার্ড। ফলে তাঁরা রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন। একইসঙ্গে, স্বাস্থ্যসাথী কার্ড না হওয়ায় চিকিৎসা ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছেন আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা এই গ্রামের বাসিন্দারা। এদিকে, গ্রামের বেশিরভাগ শিশু থেকে বড়রাই ভুগছেন অপুষ্টিতে। তার উপরে খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় চরম দুর্দশার মুখে গ্রামের অসহায় পরিবারগুলি। একইসঙ্গে, পানীয় জল থেকে শুরু করে সরকারি প্রকল্পের বাড়ি থেকেও বঞ্চিত গ্রামের বেশিরভাগ পরিবার। অনেকেরই আবার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রও হয়নি! তাঁরা এদিন জেলাশাসককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্ত বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন জেলাশাসক। খাদ্য আধিকারিক তথা ফুড ইন্সপেক্টরকে নির্দেশ দেন আধার কার্ড না থাকলেও যেন এই গ্রামের বাসিন্দারা রেশন থেকে বঞ্চিত না হন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH-কে প্রয়োজনীয় নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত এই সমস্যাগুলি মেটানোর বিষয়ে তিনি নির্দেশ দেন বিডিও রোমান মণ্ডলকেও।

এদিন, বেশকিছু বাসিন্দার হাতে ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, জাতিগত শংসাপত্রও তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক বলেন, “দুয়ারে সরকারেও যে সমস্ত সমস্যার সমাধান হয়নি, সেই সমস্ত বিষয়ের সমাধান করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি। আজ আমরা লোধা শবর অধ্যুষিত এই গ্রামে এসেছিলাম। বেশ কিছু সমস্যার কথা শুনলাম। আধার আপগ্রেডেশন, খাদ্যসাথী (রেশন কার্ড), স্বাস্থ্যসাথীর বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে বিশেষ ক্যাম্প করার বিষয়ে উদ্যোগ নিচ্ছি। এছাড়াও, বিডিও সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।”

শংসাপত্র তুলে দিচ্ছেন জেলাশাসক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago