Midnapore

Pithe Puli Utsav: ‘জামাই পাগল’ থেকে ‘হৃদয় হরণ’; মেদিনীপুরের পিঠে পুলি উৎসবে অভিনব সম্ভার নিয়ে হাজির শহরের স্বয়ংসিদ্ধারা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: জামাই ‘পাগল’ হবে কিনা জানা নেই; তবে নামেই পাগল হচ্ছেন শহরবাসী! মেদিনীপুর পৌরসভার পিঠে পুলি উৎসবে ‘জামাই পাগল’ পিঠে নিয়ে হাজির শহর মেদিনীপুরেই বাসিন্দা মৌমিতা নন্দী। আবার, খাদ্য রসিকদের হৃদয় ‘হরণ’ করতে হাজির ‘হৃদয় হরণ’ পিঠেও। বানিয়েছেন শহরের মহতাবপুরের টিয়া বারিক আর শম্পা দাস। এছাড়াও, কদম পুলি, বাহারি পাটিসাপটা, মুগ সাওলি, দুধ পুলি প্রভৃতি তো আছেই! সবমিলিয়ে, কনকনে শীতের মরসুমে মেদিনীপুর পৌরসভার তিন দিনের (৩০ জানুয়ারি -১ ফেব্রুয়ারি) ‘পিঠে পুলি উৎসব’ বেশ জমে গেছে শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে। বিক্রিও হচ্ছে বেশ ভালোই। শুধু পিঠে নয়, মাশরুম পাকোড়া থেকে ভেছিটেবল চপ- মুখরোচক অনেক কিছুই মিলছে এই পিঠে পুলি উৎসবের ২০-টি স্টল থেকে।

জামাই পাগলের স্টলে মৌমিতা নন্দী:

তবে, আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে যে ‘জামাই পাগল’ আর ‘হৃদয় হরণ’-ই তা বলাই বাহুল্য! মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, মহকুমাশাসক মধুমিতা মুখার্জি, চেয়ারম্যান সৌমেন খানের হাত ধরে এই ‘পিঠে পুলি উৎসব’-র উদ্বোধন হয়েছে। প্রথম দিন থেকেই ‘জামাই পাগল’-র চাহিদা যে আশাতীত, মানছেন মৌমিতা। বুধবার (৩১ জানুয়ারি) পড়ন্ত বিকেলে ‘স্বয়ংসিদ্ধা’-র অন্যতম সদস্যা তথা ‘জামাই পাগল’ পিঠের প্রস্তুতকারক মৌমিতা-র অকপট স্বীকারোক্তি, “নাম আর বানানোর পদ্ধতির কিছুটা ধার করেছি youtube থেকে। তবে, তার সঙ্গে নিজের ভাবনা বা আইডিয়া মিশিয়ে বানিয়েছি এই জামাই পাগল পিঠে।” ‘অভিনব’ নামের এই পিঠে কেন? মৌমিতা রাখঢাক না করেই জানান, “মানুষ এখন নতুনত্ব খোঁজে! তাই এই অভিনব নামের পিঠে।” কি কি দিয়ে বানিয়েছেন? মৌমিতা বলেন, “ডিম, ময়দা, দুধ, ঘি প্রভৃতি দিয়ে তৈরি করেছি।” মৌমিতা শোনান, “বিক্রি বেশ ভালোই হচ্ছে। মনে হচ্ছে পিঠে-প্রেমীদের,ভালোই লেগেছে। দামও বেশি রাখিনি, মাত্র ১৫-টাকা। পিঠে ভাজার সঙ্গে সঙ্গেই সব বিক্রি হয়ে যাচ্ছে!”

বেচাকেনাতে খুশি স্বয়ংসিদ্ধার সদস্যরা:

অন্যদিকে, ‘হৃদয় হরণ’-র স্রষ্টা টিয়া বারিক বলেন, “আমিই এই পিঠে তৈরীর উদ্যোগ নিই। জানি নামেই মুগ্ধ হবেন পিঠে প্রেমীরা!” তবে কি ‘ঘ্রাণেন অর্ধ ভোজনং’ এর মতো? টিয়া বলেন, “না, তা ঠিক নয়। এই পিঠে খেতেও বেশ ভালো। ময়দা, দুধ, চিনি, এলাচ প্রভৃতি দিয়ে যত্ন সহকারে তৈরী করেছি। খাদ্য রসিকদের মন জয় করবেই। দামও খুব কম, মাত্র ১০ টাকা।” এই পিঠে দেখতেও তো হৃদয় বা হার্ট সাইজের (আকারের)? টিয়া, শম্পা মনে করিয়ে দেন, “বুঝতেই তো পারছেন, এখনকার দিনে খদ্দের বা ক্রেতা টানতে হলে নতুনত্ব ব্যাপারটা আনতেই হবে। তাই, আকর্ষণীয় নাম আর রূপেও মুগ্ধ করার চেষ্টা করেছি আমরা।” স্বনির্ভর গোষ্ঠীর অন্যতম সদস্যা টিয়া, শম্পা-র অবশ্য আক্ষেপ, “বেশ ভালোই বিক্রি হচ্ছে। তবে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই (১ ফেব্রুয়ারি) মেলা শেষ হয়ে যাবে। আর ক’দিন হলে ভাল হতো!” চেয়ারম্যান সৌমেন খান বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরো স্বাবলম্বী করতেই পৌরসভার এই উদ্যোগ। আমরা স্টল তৈরি থেকে প্রচার, সাজসজ্জা সহ সমস্ত পরিকাঠামো তৈরী করে দিয়েছি। পিঠে তৈরী করছেন ওঁরা। যা বেচাকেনা হবে, তার সবটাই ওঁদের।” আর, পৌরসভার এই উদ্যোগে খুশি মৌমিতা, টিয়া, শম্পা সহ ৪০টি স্বনির্ভর গোষ্ঠীর সকল স্বয়ংসিদ্ধারাই!

হৃদয় হরণ নিয়ে হাজির টিয়া, শম্পা-রা:

হৃদয় হরণ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago