Agriculture

Agriculture: বিকল্প চাষে লক্ষ্মী আসছে পশ্চিম মেদিনীপুরের ঘরে! ব্রকোলি, রেড ক্যাবেজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: শুধু বাণিজ্যে কেন, বাণিজ্যিক কৃষিতেও আসতে পারে লক্ষ্মী! সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। তাই, শুধু গতানুগতিক চাষ নয়, এবার বিকল্প চাষে মনোনিবেশ করেছেন জেলার কৃষকরা। সম্প্রতি, কৃষি দপ্তরের আতমা প্রকল্পে উন্নত মানের রেড ক্যাবেজ, ব্রকোলি থেকে শুরু করে টমেটো চাষ করে তাক লাগিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের এক কৃষক। চন্দ্রকোনার কমরগঞ্জ গ্রামের বাসিন্দা ওই কৃষকের নাম দেবাশীষ সামন্ত। তিনি এবার আলু চাষ না করে, ব্লক কৃষি দফতরের সহযোগিতায়, আতমা প্রকল্পে প্রায় তিন বিঘা জমিতে ব্রকোলি, রেড ক্যাবেজ ও উন্নত মানের টমেটো সহ বেশ কয়েক ধরনের সবজি চাষ করে তাক লাগালেন।

ব্লক কৃষি দফতরের সহযোগিতায় বিকল্প চাষ :

ব্লক প্রশাসনের উদ্যোগে, জৈব সার ব্যবহার করে উন্নত মানের এই সবজি লাগিয়ে লাভের মুখও দেখছেন তিনি। শুধু তাই নয়, ব্লক প্রশাসন সূত্রে খবর ব্রোকলি, রেড ক্যাবেজ সহ এই সমস্ত কৃষিজ ফসলের চাহিদা বাজারে সব সময় থাকে। আর, এই উন্নত মানের সবজি বা কপি খেলে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ে মানুষের শরীরে। আগামীদিনে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের এই চাষে উৎসাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে কৃষকদের লাভের মুখ দেখানোই উদ্দেশ্য বলে জানিয়েছেন, চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কৃষি আধিকারিক শ্যামদুলাল মাসান্ত। ইতিমধ্যে, দেবাশীষ বাবুর দেখানো পথে, ব্লকের অন্যান্য কৃষকদেরও বিকল্প চাষের প্রতি আগ্রহ বাড়ছে বলে জানা গেছে।

কৃষক দেবাশীষ সামন্তের উদ্যোগ :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago