Weather Update

Weather: কলকাতা কাঁপছে ১১ ডিগ্রিতে আর মেদিনীপুর-ঝাড়গ্রাম ৮ ডিগ্রির নীচে! সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ১৮ জানুয়ারি: মাঘের শুরুতেই ফের পারদ পতনে আশায় বুক বেঁধেছিলেন বাংলার কৃষক থেকে সাধারণ মানুষ! বেশ জাঁকিয়েই শীত পড়েছে পৌষ সংক্রান্তির পরের দিন থেকে। আজ, মঙ্গলবার (১৮ জানুয়ারি)’তো কলকাতা থেকে কাঁথি, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, খড়্গপুর থেকে সারেঙ্গা রীতিমতো হু হু করে কাঁপছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় আজ এখনও অবধি সর্বনিম্ন ১১ ডিগ্রি। আর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তো সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে! আর, এই কনকনে ঠান্ডার মধ্যেই ফের বিরক্তিকর বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা-তে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (২২ তারিখ) পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলোতে ২১ এবং ২২ জানুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে।

কাঁপছে জঙ্গলমহল:

ফলে, এই কনকনে ঠাণ্ডার আমেজ আর মাত্র দু’দিন উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। ২১ জানুয়ারি থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সামান্য বাড়বে তাপমাত্রা। তারপর ২-৩ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ফের আগামী সপ্তাহ থেকে শীতের কনকনানি অনুভব করা যেতে পারে! প্রসঙ্গত উল্লেখ্য, গত তিনদিনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এলাকায় ৮-১০ ডিগ্রির ঠান্ডার আমেজ উপভোগ করছেন সাধারণ মানুষ। আলু ও সবজি চাষিরাও এতে খুশি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী গত তিনদিন মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ১২.৪৯ (১৬ জানুয়ারি), ৯.৮৩ (১৭ জানুয়ারি) এব ৭.৯৮ (১৮ জানুয়ারি) ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই, ফের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা আশঙ্কায় রয়েছেন কৃষক, ব্যবসায়ী সহ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চব্বিশ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। ২০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ জানুয়ারি উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বঙ্গেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

ফের বৃষ্টির পূর্বাভাস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago