Animal

Elephant Attack: গভীর রাতে পুজো দিয়ে ফিরছিলেন, দলছুট দাঁতাল কেড়ে নিল প্রাণ! শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরের শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: সোমবার রাত্রি ১১টা নাগাদ মনসা পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন জঙ্গল সংলগ্ন মেঠো পথ দিয়ে। ফেরার পথেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গাড়রার জঙ্গল (লালগড় রেঞ্জের) সংলগ্ন মাঠে ২টি দলছুট হাতির মুখে পড়ে যান বছর ৫৫-র শঙ্কর দেব সিংহ। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে, পা দিয়ে নৃশংসভাবে পিষে দেয় হাতি দুটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়! স্থানীয় বাসিন্দা এবং বনদপ্তরের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। গভীর রাতেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

মেদিনীপুর মেডিক্যালে মৃতের ছেলে, ভাইপো সহ পরিজনেরা:

মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গেই ময়নাতদন্ত সম্পন্ন হয় মধুপুর সংলগ্ন গাডরা গ্রামের বাসিন্দা শঙ্কর দেব সিংহের। বিকেল নাগাদ মৃতের ভাইপো মঙ্গল দেব সিংহ সহ পরিবারের সদস্যরা জানান, বনদপ্তরের তরফে সহায়তা করা করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথেই, পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়ও আশ্বস্ত করা হয়েছে। জানা গেছে, শঙ্কর দেব সিংহ-র স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে আছে। সকলেই বিবাহিত। পেশায় কৃষক শঙ্করের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, প্রতিশ্রুতি অনুযায়ী, মঙ্গলবার রাত্রি ৯টা নাগাদ বনদপ্তরের তরফে (মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের উদ্যোগে) পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ‘সরকারি ক্ষতিপূরণ’ বাবদ ৫ লক্ষ টাকার চেক। (হাতির ছবি প্রতীকী, ছবি- রাকেশ সিংহ দেব।)

তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকার চেক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago