IIT KHARAGPUR

IIT Kharagpur: ফের দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন আইআইটি খড়্গপুরের! পুরস্কৃত রসায়ন বিভাগের অধ্যাপকও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ মে: ফের দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করল ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সম্প্রতি, বেসরকারি একটি সংস্থার সমীক্ষায় সেরা নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গের ‘রেল শহর’ খড়্গপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর (IIT Kharagpur)। গত সপ্তাহেই রাজধানী দিল্লির একটি অভিজাত হোটেলে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে ‘সিএসআর টপ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া- ২০২৪’ (CSR Top Institute of India-2024) অ্যাওয়ার্ড। পাঠদান পদ্ধতি, গবেষণা, আবিষ্কার, উদ্ভাবনী চিন্তাভাবনা-ই ভারতের প্রাচীনতম এই IIT-কে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান।

শ্রেষ্ঠত্বের শিরোপা:

উল্লেখ্য যে, কম্পিটিশন সাক্সেস রিভিউ নামে একটি সংস্থা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার মান, গবেষণা, আবিষ্কার প্রভৃতির উপর ভিত্তি করে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এই নিয়ে মোট চারবার এই সম্মানে ভূষিত হয়েছে। দিল্লির একটি অভিজাত হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আইআইটি কর্তৃপক্ষের তরফে উপস্থিত ইন্টারন্যাশনাল রিলেশন্স এবং অ্যালুমনি অ্যাফেয়ার্স এর সহকারী ডিন অধ্যাপক দেবাশীষ চক্রবর্তীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় সংস্থার হাতে। তিনি বলেন, সম্প্রতি আইআইটি খড়গপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার যেমন পেইনলেস নিডল, ড্রাগ ডেলিভারি ডিভাইস, বিভিন্ন অত্যাধুনিক সফটওয়্যার প্রভৃতি দেশকে সমৃদ্ধ করেছে।

অপরদিকে, গত সপ্তাহেই প্রতিষ্ঠানের (IIT Kharagpur) রসায়ন বিভাগের অধ্যাপক রাজ সি. রেতনা (Prof. Raj C. Retna) সম্মানিত হয়েছেন কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস, বেঙ্গালুরু (Council of The Indian Academy of Sciences, Bengaluru)-র ‘ফেলোশিপ অফ দ্য একাডেমি-২০২৪’ (Fellowship of the Academy- 2024) পুরস্কারে। রসায়ন বিভাগের অধ্যাপক রাজ সি রেতনার একাধিক আবিষ্কার ও গবেষণা দেশকে গর্বিত করেছে। ফাংশনাল ম্যাটেরিয়ালস, বায়োসেনসর, ইলেক্ট্রোলাইসিস এবং শক্তি সংরক্ষণ বিষয়ে তাঁর আবিষ্কার গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে। তাঁর গবেষণা পরিবেশের ফটো ইলেকট্রকেমিক্যাল এনার্জি, কনভারসেশন এবং ইলেক্ট্রোলাইটিক স্টোরেজের নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছে। অধ্যাপক রেতনা-র নেতৃত্বে আইআইটি’র গবেষক দল ইলেক্ট্রোকেমিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন কার্যকরী উপকরণ এবং আণবিক স্ব-সমাবেশের নকশা এবং সংশ্লেষণ করেন। তাঁদের প্রধান ফোকাস হল অ্যাম্পেরোমেট্রিক সেন্সিং, অক্সিজেন হ্রাস, হাইড্রোজেন এবং অক্সিজেন বিবর্তন প্রতিক্রিয়া, সুপারক্যাপাসিটর এবং ধাতব-এয়ার ব্যাটারি সহ শক্তি সঞ্চয়ের জন্য নতুন উপকরণ তৈরি করা।

পুরস্কৃত রসায়ন বিভাগের অধ্যাপক রাজ সি. রেতনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago