Animal

Nilgai: বিরল নীলগাই ছুটে বেড়াল পশ্চিম মেদিনীপুরের মাঠে, তৎপর বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: এশিয়ার কৃষ্ণসার জাতীয় বা অ্যান্টিলোপ শ্রেণীর সবচেয়ে বৃহদাকৃতি’র প্রাণী (Largest Antelope of Asia) হল- নীলগাই। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দেখা মিলল সেই নীলগাই এর। ধান ক্ষেতের মাঝে এই নীলগাই-কে দৌড়ে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো! কিন্তু, কোথা থেকে এই এলাকায় এলো নীলগাই? ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। পশ্চিমবঙ্গ, আসাম, মালাবার উপকূল ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলো বাদে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে।

পশ্চিম মেদিনীপুরের মাঠে:

মূলত, ছোট ছোট পাহাড় আর ঝোপ-জঙ্গলপূর্ণ মাঠে চরে বেড়াতে ভালবাসে নীলগাই। ঘন বন এড়িয়ে চলে। এদিন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুর এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে কৃষকেরা দেখতে পান ঘোড়ার মত একটি প্রাণী ছুটে বেড়াচ্ছে। কিন্তু, প্রথমে এলাকার মানুষজন সেই ‘ঘোড়া’ ধরতে তৎপর হলেও; তার নাঙাল পায়নি। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। পরে এলাকার মানুষজন জানতে পারেন এটি এটি নীলগাই। সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেল নাগাদ চন্দ্রকোনা ও ঘাটাল লাগোয়া কুসমান এলাকার একটি জঙ্গলে নীলগাইটি রয়েছে বলে জানা যায়। বনদপ্তর সূত্রে খবর, খড়গপুরের হিজলির জঙ্গল থেকে এই নীলগাই-টি এসেছিল বলে মনে করা হচ্ছে। বনদপ্তরের তরফে নীলগাই-টি উদ্ধার করতে জোর তৎপরতা শুরু হয়েছে।

নীলগাই (ছবি- গুগল):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago