Animal

Tigress: ‘টোপ’ এড়িয়ে গবাদি পশুর দিকে নজর জিনাতের! বড়দিনেও বাগে এলোনা বাঘিনী, জঙ্গলে বসলো স্মার্ট ক্যামেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: কিছুতেই বাগে আসছেনা বাঘিনী জিনাত (Tigress Zinat)। বড়দিনেও (২৫ ডিসেম্বর) বহাল তবিয়তেই সে বিচরণ করছে পুরুলিয়ার (বান্দোয়ানের) রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে। টোপের ছাগল, মহিষেও রুচি নেই তার। সুকৌশলে এড়িয়ে যাচ্ছে রাইকার জঙ্গলে বসানো তিন তিনটি খাঁচা বা তার মধ্যে থাকা টোপ। বরং, একের পর এক গবাদি পশু সাবাড় করাতেই তার বেশি উৎসাহ! গ্রাম থেকে ছাগল টেনে নিয়ে যাওয়া কিংবা জঙ্গলে চরতে যাওয়া ছাগল উদরস্থ করা- জিনাতের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন বান্দোয়ানের রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের বাসিন্দারা। গ্রামের এক বাসিন্দার অভিযোগ, মঙ্গলবার তিনি জঙ্গলে ছাগল নিয়ে (চরাতে) গিয়েছিলেন। বেশ কয়েকটি ছাগল নিখোঁজ হয়ে যায়। রক্তাক্ত ও মৃত অবস্থায় উদ্ধার হয় একটি ছাগল।

সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে জিনাত, ছবি- সংগৃহীত:

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, বাঘিনীর হাত থেকে গ্রামকে রক্ষা করতে সুন্দরবনের ধাঁচে ‘নাইলন ফেন্সিং’ দেওয়া হয়েছে জঙ্গল সংলগ্ন গ্রামের বাইরে। যদিও, জিনাতের গলায় জিপিএস যুক্ত রেডিও কলার দেওয়া আছে; তা সত্ত্বেও জিনাতকে খাঁচায় পুরতে জঙ্গলে অত্যাধুনিক ছ’টি স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে। যাতে জিনাতের প্রতিমুহূর্তের গতিবিধি দ্রুত বনদপ্তরের হাতে এসে পৌঁছয়; সেজন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন বনদপ্তরের উচ্চপদস্থ কর্তারা। প্রসঙ্গত, ঝাড়খন্ড থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ির হয়ে শনিবার রাতে পুরুলিয়ার বান্দোয়ানে এসে পৌঁছেছে বাঘিনী জিনাত। তারপর থেকে প্রায় চার দিন হয়ে গেলেও বাগে আনা যায়নি সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চল থেকে পালিয়ে আসা বাঘিনীকে! শেষ খবর পাওয়া পর্যন্ত, বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলেই ধরা পড়েছে জিনাতের গতিবিধি। তবে, এরপর সে কোন পথে পাড়ি দেয়, সেদিকে কড়া নজর রেখেছে বনদপ্তর।

বিজ্ঞাপন:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago