Arrested

Paschim Medinipur: শালবনীর সিজুয়ার জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: “পুলিশ দিবস” এর রাতেই এলো বড়সড় সাফল্য! পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের সিজুয়া (রঞ্জার জঙ্গল) থেকে আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গফুর মাল (৪৩)। বাড়ি সিজুয়া-মধুপুরের কাছাকাছি ভুলা গ্রামে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

গফুর মাল :

উল্লেখ্য যে, বুধবার (১ সেপ্টেম্বর) রাত্রি এগারোটা নাগাদ পিড়াকাটা পুলিশ পোস্টে গোপন সূত্র মারফত খবর আসে, সিজুয়ার জঙ্গল লাগোয়া এলাকায় এক দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। তৎক্ষণাৎ পিড়াকাটা থেকে বাহিনী গিয়ে ওই দুষ্কৃতী’কে ঘিরে ফেলে! তাকে আটক করে পিড়াকাটা ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে‌। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস এবং পিড়াকাটার ইনচার্জ আনন্দ মণ্ডলের নেতৃত্বে ওই দুষ্কৃতীর বাড়িতেও তল্লাশি চালানো হয় গভীর রাতে। আর কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে জানা গেছে পুলিশ সূত্রে। তবে, পুলিশ সরেজমিনে তদন্ত শুরু করেছে। আজ আদালতে ১৪ দিনের রিমান্ডের জন্য আবেদন করবে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago