দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: অভিনব কায়দায় ৩ হেরোইন কারবারীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। রীতিমতো গ্রাহক সেজে ৩ জনকে হাতেনাতে পাকড়াও করে টাউন থানার পুলিশ। শনিবার বিকেলে খড়্গপুর শহরের বারবেটিয়া থেকে একটি মোটরসাইকেল সমেত তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে এক দম্পতি রয়েছেন এবং একজন যুবক। আজ তাদের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার পুলিশ এদের ধরার জন্য ফাঁদ পাতে। এদের মোবাইলে ফোন করে বারবেটিয়াতে ডাকা হয়। গ্রাহক সেজে উপস্থিত হয় টাউন থানার পুলিশ। এরপরই, একেবারে হাতেনাতে ধরা হয় যথাক্রমে- নাজিনা বিবি, মুস্তাক খান ও আজমল খান। প্রথম ২ জন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নারায়ণগড় থানার কসবা গ্রামে। দ্বিতীয়জনের বাড়ি তেঁতুলিয়া-ভূমিজান গ্রামে। তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খড়্গপুরের এস ডি পি ও দীপক সরকার। এই ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…