Arrested

Fake IPS: মেদিনীপুর শহর থেকে “ভুয়ো আইপিএস” যুবককে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: মেদিনীপুর শহর থেকে এক ভুয়ো আইপিএস (Fake IPS OFFICER) কে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। ওই যুবকের নাম সৌম্যকান্তি মুখার্জি। বাড়ি শহরের লাইব্রেরী রোড এলাকায় (বটতলাচক সংলগ্ন এলাকায়)। ভুয়ো পরিচয় দিয়ে আর্থিকভাবে প্রতারণা করার অভিযোগ আছে ওই যুবকের বিরুদ্ধে। এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার :

উল্লেখ্য যে, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠকে জানালেন, “মেদিনীপুর শহর থেকে সৌম্যকান্তি মুখার্জি নামে (বয়স আনুমানিক ৩০-৩২) এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইপিএস অফিসার (IPS OFFICER) পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন, মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা জনৈক তাপস ব্যানার্জি। লোন সেটেলমেন্ট করিয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন ওই ভুয়ো আইপিএস যুবক।” এছাড়াও, অবৈধভাবে বা প্রভাব খাটিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, সেইসব তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার সহ নানা অভিযোগ উঠে আসছিল জেলা শহর মেদিনীপুরে! কিন্তু, সুনির্দিষ্ট অভিযোগ না মেলায় ওই যুবককে গ্রেফতার করতে পারছিলনা পুলিশ। অবশেষে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বাড়ি থেকে ভুয়ো আইপিএস ব্যাজ, বন্দুক রাখার হোল্ডার, ভুয়ো পরিচয়পত্র সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হচ্ছে। পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও জানা গেছে।

অভিযুক্ত যুবক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago