দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ আগস্ট: গত একদিনে দেশজুড়ে ফের বাড়লো সংক্রমণ! তবে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় নেমে এলো অনেকটাই। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯। ১৪৯ দিন পর এই সংখ্যাই এখন সর্বনিম্ন। তবে, সক্রিয় আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৩৫ হাজার ১৭৮। গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের খোঁজ মিলেছে কেরালায়। প্রায় ২১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৩০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৪০। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৫৭ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৬ কোটি ৬৪ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৫৪৭। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৬০ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭১৫। গত একদিনে ৪৪ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…