দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকায় নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিলেন উপভোক্তারা। রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ (এক্সপায়রি ডেটেড) অন্ত্যোদয় যোজনার আটা দেওয়ার। শুধু তাই নয়, বুধবারের ওই ঘটনায় (যা, দ্য বেঙ্গল পোস্ট ডট নেটে প্রকাশিত হয়েছিল) একাধিক বে-নিয়মের অভিযোগ ওঠে ওই ডিলারের বিরুদ্ধে। অতিরিক্ত রেশন কার্ড রাখা, হিসাব-বহির্ভূত মাল মজুত রাখার অভিযোগ ওঠে। পরে, তদন্তে নেমে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ অভিযোগের সত্যতা খুঁজে পায়। শুক্রবার রাতে অভিযুক্ত রেশন ডিলার সমরেশ ভঞ্জ’কে গ্রেফতার করে পুলিশ।
বুধবারের ঘটনায় উপভোক্তারা অভিযোগ করেছিলেন, “ভালো আটা অন্যত্র সরিয়ে দিয়ে, নষ্ট ও পোকা হয়ে যাওয়া আটা দেওয়া হচ্ছে!” এই অভিযোগ জানিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং রাস্তায় ফেলে দেন ওই পোকা ধরে যাওয়া আটা। ঘটনাস্থলে পৌঁছেছিল খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। দেখা যায়, ৩০০০ জন উপভোক্তা থাকার কথা থাকলেও প্রায় ১২০০০ রেশন কার্ড ছিল ওই ডিলারের অধীনে। তাই, প্রচুর হিসাব বহির্ভূত মাল মজুত রাখা ছিল। অভিযোগ উঠেছিল, নতুন মাল দোকানে মজুত রেখে পুরানো মাল দেওয়ার। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছিলেন আধিকারিকরা। অবশেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও, সূত্র মারফত জানা গেছে, ওই ডিলারের ১২,০০০ উপভোক্তাকে চার জন ডিলারের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…