Arrested

Kharagpur: একে একে উদ্ধার নামিদামি ব্র্যান্ডের ২৭-টি মোবাইল! চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়েই পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: চুরি করা ৫-টি মোবাইল বিক্রি করতে গিয়েই পুলিশের জালে! কুখ্যাত দুষ্কৃতী’র কাছ থেকে ২৭-টি নামিদামি ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করল খড়্গপুর গ্রামীণ থানা। শেখ ফিরোজ নামে বছর ৩০-এর ওই ‘কুখ্যাত’ দুষ্কৃতী বা ছিনতাই বাজকে গ্রেফতার করে বুধবার আদালতে তোলা হয়। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফিরোজ নামে ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে, আরও মোবাইল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।

উদ্ধার নামিদামি ব্র্যান্ডের ২৭-টি মোবাইল:

জানা গেছে, খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজ মঙ্গলবার ব্যাগে করে পাঁচটি মোবাইল খড়্গপুর গ্রামীণ এলাকার মাওয়া বাজারে বিক্রি করতে গিয়েছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায়, পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই, ফিরোজ স্বীকার করে নেয় ওই পাঁচটি মোবাইল চুরি করা মাল! এরপর, তাকে গ্রেফতার করে খড়গপুর গ্রামীন থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করতেই উদ্ধার হয় আরও ২২-টি মোবাইল। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকায় মোবাইল ছিনতাই এবং চুরি ঘটনার সঙ্গে জড়িত শেখ ফিরোজ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।

শেখ ফিরোজ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago