Protest

Railway: “আড়াইশো টাকা রোজগার আর আড়াই হাজার টাকা ফাইন!” রেল পুলিশের জুলুমের বিরুদ্ধে হকারদের প্রতিবাদ, উত্তপ্ত মেছেদা স্টেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট:”সন্ধ্যা থেকে রাত অবধি ২৫০ টাকা রোজগার হয় কিনা ঠিক নেই, রেল পুলিশ ফাইন করছে ২৫০০ টাকা! আমরা খাব কি? কোনো কাজ নেই, কিভাবে সংসার চালাব?” এনিয়েই বুধবার ছিল হকারদের বিক্ষোভ – ডেপুটেশন। কিন্তু, সেই বিক্ষোভকে কেন্দ্র করেই হকারদের উপর রেল পুলিশের লাঠিচার্জ এবং তাকে ঘিরে দিনভর উত্তপ্ত হয়ে থাকল পূর্ব মেদিনীপুরের মেছেদা স্টেশন। বুধবার দুপুরে হকারদের বিক্ষোভ কর্মসূচি হঠাতে রেল পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তপ্ত হয় মেছেদা স্টেশন চত্বর! রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মেছেদা স্টেশন। রেল পুলিশ বা আর পি এফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলে ডেপুটেশন দিচ্ছিলেন হকাররা। তাঁদের থেকে অনৈতিক ভাবে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে বুধবার ডেপুটেশন দিচ্ছিল হকারদের একটি সংগঠন। এরপরই, বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ শুরু করে রেল পুলিশ। পাল্টা রেললাইন থেকে পাথর তুলে, ছোঁড়ার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে।

পুলিশের লাঠিচার্জ:

প্রসঙ্গত উল্লেখ্য, অতিমারী’র প্রকোপে এমনিতেই কোমর ভেঙে গেছে হকারদের! ২ বছর ব্যবসা বন্ধ ছিল। ‌তার উপর, বর্তমান সময়েও রেলের নিষেধাজ্ঞায় হকারদের ব্যবসা লাটে উঠেছে। এদিন, এই সমস্ত কারণেই বিক্ষোভ-ডেপুটেশনের ডাক দিয়েছিল হকারদের সংগঠন। সেখানেই লাঠিচার্জ করার অভিযোগ ওঠে রেল পুলিশের বিরুদ্ধে।‌ তারপরই রেল অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান হকাররা। চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। বিকেল থেকে সন্ধ্যা অবধি এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মেছেদা স্টেশন। রাতেও থমথমে পরিবেশ ছিল স্টেশন চত্বরে।

উত্তপ্ত স্টেশন চত্বর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago