Arrested

সবংয়ের উল্টো ঘটনা ডেবরায়! স্ত্রী’কে নিয়ে পালিয়ে যাওয়া যুবকের পেটে ছুরি চালিয়ে গ্রেফতার স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: এবার ঘটনাস্থল ডেবরা! সবংয়ের ঠিক উল্টো ঘটনা। স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সবংয়ের উচিতপুর গ্রামের নীলোৎপল মাজি (৩০)। রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। এবার, সেই পশ্চিম মেদিনীপুরেরই সবংয়ের পার্শ্ববর্তী এলাকা ডেবরায় ঘটলো ঠিক উল্টো ঘটনা। স্ত্রী’কে নিয়ে পালিয়ে যাওয়া যুবকের পেটে ছুরি চালিয়ে গ্রেফতার হলেন স্বামী মানস পাত্র। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক অশোক খাঁ ভর্তি সেই মেদিনীপুর মেডিক্যাল কলেজেই। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

আহত যুবককে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজে :

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ইসলামপুর এলাকার যুবক মানস পাত্র মঙ্গলবার সন্ধ্যায় (সাতটা-সাড়ে সাতটা নাগাদ) অশোক খাঁ নামে এক যুবকের পেটে ছুরি চালিয়ে দেয়। এও জানা গেছে, মানস ও অশোক পরস্পরের আত্মীয়। কিন্তু, মানসের স্ত্রী-র সঙ্গে অশোকের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল! সম্প্রতি, দু’জনে পালিয়ে গিয়েছিল বলেও জানা গেছে। এরপরই, বাগে পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় এই ভয়াবহ কাণ্ড ঘটিয়ে দেয় মানস। গুরুতর আহত অশোককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, অভিযুক্ত মানস পাত্রকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ছুরি। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে! পুলিশ সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশও।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago