Award

ADTM Topper: ICSE’র পর ফের সাফল্য! দশম শ্রেণীর অঙ্কের কম্পিটিটিভ পরীক্ষায় রাজ্যে প্রথম খড়্গপুরের অর্চিষ্মান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: ফের সাফল্য পেলেন ‘রেলশহর’ খড়্গপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলার ‘গর্ব’ অর্চিষ্মান নন্দী (Archisman Nandy)। প্রসঙ্গত, ৯৯ শতাংশ নম্বর পেয়ে চলতি বছরের ICSE’র সর্বভারতীয় মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন খড়্গপুর শহর সংলগ্ন চাঙুয়াল (বারবেটিয়ার কাছে)-এর বাসিন্দা অর্চিষ্মান। সেন্ট অ্যাগনেস স্কুল (St. Agnes School, Kharagpur) থেকে ICSE বা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দেওয়ার পর, অর্চিষ্মান বর্তমানে IIT Kharagpur ক্যাম্পাসে অবস্থিত ডিএভি মডেল স্কুলে (DAV Model School)’র একাদশ শ্রেণীতে (বিজ্ঞান বিভাগে) পাঠরত। সম্প্রতি, কলকাতার ‘সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিজ ইন ম্যাথমেটিক্স’ (Centre for Pedagogical Studies in Mathematics/ CPSM)- এর উদ্যোগে আয়োজিত দশম শ্রেণীর ‘Achievement Cum Diagnostic Test in Mathematics’ (ADTM) নামক রাজ্যভিত্তিক অঙ্কের কম্পিটিটিভ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ‘রেলশহর’ খড়্গপুরের অর্চিষ্মান নন্দী।

বাবা-মা’র সঙ্গে অর্চিষ্মান:

সম্প্রতি, কলকাতায় CPSM- এর দু’দিন ব্যাপী ৩৪তম বার্ষিক সম্মেলন (Annual Conference) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অর্চিষ্মানের হাতে পুরষ্কার তুলে দেন CPSM কর্তৃপক্ষ। পুরস্কার স্বরূপ অর্চিষ্মান পেয়েছেন শংসাপত্র, বই, মেডেল, ট্রফি এবং উপহার স্বরূপ অর্থ। অর্চিষ্মানের বাবা ড. মিঠুন নন্দী একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে কর্মরত। মা অনিন্দিতা মাইতি নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের টেকনিক্যাল পদে কর্মরত। তাঁরা জানান, তৃতীয় শ্রেণী থেকেই অর্চিষ্মান CPSM এর ADTM পরীক্ষাটি দিয়ে আসছে এবং প্রতিবছরই পরীক্ষার সর্বোচ্চ গ্রেড A++ পেয়ে এসেছে। ADTM পরীক্ষায় এই ধারাবাহিক সাফল্যের কারণে CPSM কর্তৃপক্ষ ২০২৩ সালের Bhagaban Chandra De Memorial Prize-ও প্রদান করে অর্চিষ্মানকে। অর্চিষ্মান জানান, তাঁর প্রিয় বিষয় অংক এবং কম্পিউটার সায়েন্স। বাবা-মা ছাড়াও অর্চিষ্মানের এই সাফল্যে খুশি তাঁর পরিবার-পরিজন ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অর্চিষ্মান নন্দী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago