Recent

Chital Fish: পশ্চিম মেদিনীপুরে সুবর্ণরেখা নদীতে জালে পড়ল ১৩ কেজির দৈত্যাকার চিতল মাছ! বিক্রি হল প্রায় ১০ হাজার টাকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: ওজনে প্রায় ১৩ কেজি (১২ কেজি ৭৫০ গ্রাম)। লম্বায় (দৈর্ঘ্যে) প্রায় সাড়ে পাঁচ ফুট। শনিবার বিকেলে দৈত্যাকার এমনই এক চিতল মাছ ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বালিডাংরি এলাকায়। সুবর্ণরেখা নদীতে জাল ফেললে ১২ কেজি ৭৫০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি ধরা পড়ে গতকাল (শনিবার) বিকেলে বা সন্ধ্যার ঠিক মুখে। স্থানীয় এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে ‘এক মানুষ সমান’ এই চিতল মাছটি।

বিশাল চিতল মাছ:

মূলত মিষ্টি জল বা স্বাদু জলের মাছ হলো এই চিতল। এর বৈজ্ঞানিক নাম- Chitala chitala। এই মাছের মুইঠ্যা নাকি ভোজন রসিকদের অত্যন্ত প্রিয়। অভিনেতা ও গায়ক খরাজ বন্দ্যোপাধ্যায়ের সেই জনপ্রিয় গানের (চিতল মাছের মুইঠ্যা, গরম ভাতে দুইটা…) কথাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে। শনিবার বিকেলে সুবর্ণরেখা নদীতে ধরা পড়া দৈত্যাকার চিতল মাছটিকে ঘিরে নিমেষে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মাছটিকে শুধু একবার চোখের দেখা দেখতে ভিড় জমান বহু মানুষ। তাঁরাই জানান, “বড় চিতল মাছ দেখেছি। কিন্তু, এমন দৈত্যাকার, ‘এক মানুষ সমান’ চিতল মাছ দেখিনি!” শনিবার সন্ধ্যা নাগাদ সুস্বাদু এই মাছটি স্থানীয় একটি বাজারে প্রায় দশ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান এলাকাবাসী।

প্রায় ১৩ কেজি ওজনের চিতল মাছ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago