Birbhum

Sukanya: ২০১২ সালে চাকরিতে যোগ, স্কুলে না গিয়েই বেতন নিতেন! অনুব্রত-কন্যার জন্য বাড়িতে পৌঁছে যেত হাজিরা খাতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ১৬ আগস্ট: পেঁয়াজের খোসার মতো একের পর এক দুর্নীতির রহস্য উদ্ধার হচ্ছে প্রতিমুহূর্তে! কোটি কোটি টাকার সম্পত্তি, রাইস মিল, বি.এড কলেজ, বেসরকারি কোম্পানির পর এবার নতুন এক ‘কেলেঙ্কারি’ ফাঁস হল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের। মঙ্গলবার-ই জানা গেছে, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অর্থাৎ ২০১২ সালেই কোনো এক ‘অদৃশ্য ক্ষমতাবলে’ বোলপুরে বাড়ির অদূরেই কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে (Kalikapur Primary School) শিক্ষিকা (Teacher) হিসেবে যোগ দিয়েছিলেন অনুব্রত-কন্যা (Daughter of Anubrata Mandal) সুকন্যা মণ্ডল (Sukanya Mandal)। কিন্তু, কষ্ট করে স্কুলে যাননি কোনদিনই। বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের কন্যা বলে কথা! খুব প্রয়োজন ছাড়া সুকন্যা মণ্ডল যে স্কুলে যেতেন না তা মানছেন এলাকাবাসী। তার বদলে, অ্যাটেনডেন্স লিস্ট বা হাজিরা খাতা পৌঁছে যেত অনুব্রত মণ্ডলের বাড়িতে! সূত্রের খবর অনুযায়ী, অনুব্রত কন্যা সুকন্যা নাকি বাবার রাইস মিলের ব্যবসা দেখাশোনা করতেন। একটা সময় রটিয়ে দেওয়া হয়, সুকন্যা মণ্ডল চাকরি ছেড়ে দিয়েছেন! যদিও তা অস্বীকার করেছেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক।

অনুব্রত আর তাঁর সুকন্যা:

স্বাভাবিকভাবেই, গত দশ বছর ধরে স্কুলে না গিয়েই বেতন নেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে সুকন্যা’র বিরুদ্ধে! বাবা’র গ্রেফতারির পর তাই আরও একবার নিজের চাকরি থেকে ইস্তফার খবর রটিয়ে দেন সুকন্যা। এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে, সেই খবর যে ভিত্তিহীন তা জানিয়েছেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। তিনি ফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার কাছে তেমন কোনো কাগজ আসেনি। তবে, এক-দেড় মাস আগে ছুটির আবেদন করা হয়েছিল বলে জানি!” এর বেশি কিছু তিনি বলতে না চাইলেও, এলাকার প্রবীণ এক সিপিআইএম নেতা জানিয়েছেন, “যার ভয়ে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার বাড়িতে গিয়ে হাজিরা দিতে হতো জেলাশাসক-পুলিশ সুপারকে; তাঁর মেয়ে যে স্কুলে না গিয়েই বেতন পাবেন, তা নিয়ে আমরা অন্তত অবাক নই! যেখানে অন্যায়টাই নিয়ম, সেখানে অনুব্রত কন্যার স্কুলে যাওয়ার পরিবর্তে যে হাজিরা খাতাই তাঁর বাড়িতে যাবে সেটাই স্বাভাবিক।” এদিকে, স্কুলের বর্তমান শিক্ষকরা সুকন্যার বিষয়ে মুখ খুলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক শিক্ষক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে, কিছু বলা যাবে না!

কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago