Recruitment

Primary TET: চাপের মুখে প্রাইমারি টেট পাস ১১১৪ জনকে চাকরি দেওয়ার প্রস্তাব পর্ষদের! আদালতের ‘দুয়ারে’ আরও কয়েক হাজার প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: ঠেলার নাম বাবাজি! দীর্ঘ আন্দোলন করেও কাজ হচ্ছিলো না। অবশেষে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ২০১৪ প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা আরটিআই (RTI- Right to Information Act) মামলা করেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ছিল তার শুনানি। ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়ার কথা বললেও, মামলাকারীদের আইনজীবী তথ্য দিয়ে তুলে ধরেন মাত্র ১০ হাজার মতো চাকরি দেওয়া হয়েছে, ৬০২৪-টা শূন্য পদ এখনও পড়ে আছে। মানতে নারাজ পর্ষদ! তাঁদের সাফাই, আর মাত্র ১১১৪-টি ভ্যাকেন্সি বা শূন্যপদ পড়ে আছে। তাতে পিটিশনার বা মামলাকারীদের চাকরি দেওয়ার প্রস্তাব দেয় পর্ষদ।

প্রাথমিক নিয়োগে জটিলতা তৈরি করে অপসারিত হয়েছেন মানিক ভট্টাচার্য, আজ ফের ইডি-সিবিআআ’এর মুখোমুখি হতে চলেছেন :

তবে, এতো সহজে যে এই মামলার ফায়সালা হওয়া সম্ভব নয়, তা বলাই বাহুল্য। কারণ, পিটিশনারদের মতে শূন্যপদ আরো অনেক বেশি আছে। তাছাড়া, নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী আছেন প্রায় ৭-৮ হাজার। শুধুমাত্র পিটিশনারদের চাকরি দিলে যে জটিলতা বাড়বে তা বলাই বাহুল্য! কারণ, মেধার ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা। শেষ পর্যন্ত কি হবে, তা এখনও বোঝা মুশকিল! আরও অনেক নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী ইতিমধ্যে মামলা করতে চলেছেন বলে সূত্রের খবর। আজ, শুনানির পর থেকেই ঝাঁকে ঝাঁকে চাকরিপ্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি শুরু করেছেন।‌ ফোন করেছেন আইনজীবীদের। এদিকে, এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২৩ আগস্ট, মঙ্গলবার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবী-কে লিখিত আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ২২ আগস্টের মধ্যে। এদিকে, আজ, মঙ্গলবার দুপুর ২ টোর মধ্যে নিজাম প্যালেসে হাজিরা না দিলে, অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য’র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে ইডি-সিবিআই। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago