দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ জুলাই: জেলা শহর মেদিনীপুরে পুজোর আগেই একটি নামি সংস্থা’র জুয়েলারি শো-রুমের উদ্বোধন হল শুক্রবার। শো-রুম উদ্বোধন উপলক্ষে ওই সংস্থার আহ্বানে যেন ‘তারাদের হাট’ বসল! উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা মেদিনীপুর পৌরসভার প্রশাসক দীনেন রায় এবং পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন ওই সংস্থার আধিকারিকরাও। মেদিনীপুর শহরের স্টেশন রোডে সংলগ্ন এলাকায় অত্যাধুনিক এই স্বর্ণলঙ্কার শো-রুমের উদ্বোধন হয়।
শুক্রবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সংস্থা’র নতুন শোরুমের উদ্বোধন করেন জুন ও সায়ন্তিকা। উদ্বোধনের পর সায়ন্তিকা জানালেন, “মেদিনীপুরে এসে ভালো লাগছে। এখন তো জুন দি বিধায়ক বলে আরো বেশি ভালো লাগছে। এমনিতেই আমি ও আমার মা এই সংস্থার বিশ্বস্ত ক্রেতা। পুজোর আগে মেদিনীপুর শহরে এই সংস্থার শো-রুম উদ্বোধন হওয়ায় মেদিনীপুর বাসী সমৃদ্ধ হলেন। সকলে কোভিড বিধি মেনে পুজো পালন করবেন। তৃতীয় ঢেউ যাতে না আসে, সেজন্য ভ্যাকসিন নিন এবং মাস্ক ব্যবহার করুন।” তাঁর আশা, অতিমারী’র দুর্যোগ কাটিয়ে বাংলার শিল্প ও বানিজ্য ফের ঘুরে দাঁড়াবে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…