Business

Midnapore: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের ‘বিজনেস প্ল্যান’ প্রতিযোগিতায় ডেবরা কলেজের পড়ুয়াদের সাফল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (PMDCCI) ১১-তম জেলা শিল্প মেলা (১১-তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো)-য় এবারের নতুন সংযোজন বিজ প্ল্যান বা বিজনেস প্ল্যান কম্পিটিশন (PMDCCI Biz Plan Competition)। পুঁথিগত ও গতানুগতিক শিক্ষার বাইরে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের যুগোপযোগী বিষয়ের প্রতি উৎসাহী করা তথা কর্মসংস্থানের বিকল্প ধ্যান-ধারণা সম্পর্কে স্কুল স্তর থেকেই পড়ুয়াদের ওয়াকিবহাল করতে এমন অভিনব উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। প্রসঙ্গত, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে গত ২৫ জানুয়ারি এই ‘১১-তম জেলা শিল্প মেলা’-র উদ্বোধন হয়। মেলা চলবে আগামীকাল অর্থাৎ ২৯ জানুয়ারি পর্যন্ত। গত ২৬ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হয় বিজনেস প্ল্যান (PMDCCI BIZ Plan Competition) প্রতিযোগিতাটি।

ডেবরা কলেজের পড়ুয়াদের সাফল্য:

এই প্রতিযোগিতার (PMDCCI Biz Plan Competition) গ্রুপ-বি বিভাগে (কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়াদের জন্য) চমকপ্রদ ফল করে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (বা, ডেবরা কলেজ)-র কম্পিউটার সাইন্স বিভাগের পড়ুয়ারা। ডেবরা কলেজের কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের দু’টো গ্রুপ যথাক্রমে- প্রথম ও তৃতীয় স্থান অধিকার করে এই প্রতিযোগিতার গ্রুপ-বি বিভাগে। প্রথম স্থানাধিকারী গ্রুপটিতে ছিলেন সুমন মান্না এবং সৌমেন জানা। এঁদের মূল থিম ছিল “Anybody Can Drink”। এককথায়, আয়ুর্বেদিক চায়ের উপর বিজনেস প্ল্যান দিয়েছিলেন পড়ুয়ারা। অপরদিকে, তৃতীয় স্থানাধিকারী গ্রুপটিতে ছিলেন রোহিত বসাক এবং ইন্দ্রজিৎ সাঁতরা। তাঁদের Theme ছিল “Dream big with dreams”। পড়ুয়ারা বলেন, DREAM বা স্বপ্ন একটি data repository, যা academic এবং management দক্ষতা বাড়াবে। এটি মূলত cloud computing, information retrieval, big data analysis এবং AI নির্ভর টেকনলজি বলেও জানিয়েছেন পড়ুয়ারা।

অন্যদিকে, স্কুল স্তরের বা ‘গ্রুপ- এ’-র বিজনেস প্ল্যান কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে মেদিনীপুর শহরের সুপরিচিত ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের পড়ুয়ারা (নবম শ্রেণীর রাজন্যা দাস ও খুশি শিকারিয়া)। সফলদের হাতে আর্থিক পুরস্কার, স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের (PMDCCI-এর) তরফে। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।

বিদ্যাসাগর শিশু নিকেতনের বিজনেস প্ল্যান ও কুইজ কম্পিটিশনে সফল পড়ুয়ারা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago