Communication

আগামী ১ মাসের মধ্যে মোহনপুর ব্রিজের অসমাপ্ত কাজ সম্পন্ন হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: মেদিনীপুর খড়্গপুরের সংযোগস্থলে ৬০ নং জাতীয় সড়কের উপর বীরেন্দ্রনাথ শাসমল সেতু বা মোহনপুর ব্রিজ সংস্কারের কাজ প্রায় শেষের পথে। কংসাবতী নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতু ও মধ্যবর্তী সড়কের কাজ চলছে বিগত মাস ছয়েক ধরে। অবশেষে সেই কাজ সম্পূর্ণ হওয়ার পথে বলে জানিয়েছেন জাতীয় সড়ক ডিভিশন- ২ (NH Div. 2) এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “গুরুত্বপূর্ণ কাজগুলি ইতিমধ্যে শেষ করা হয়েছে। বাকি কাজ আগামী ১ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করছি।”

মোহনপুর ব্রিজের কাজ প্রায় শেষ হওয়ার পথে :

প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতির মধ্যে গত এক-দেড় মাস ধরে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে জরুরি ভিত্তিতে কাজ চালানো হচ্ছে। রাস্তার একটা সাইড বন্ধ রেখে কাজ চালানোর কারণে, সেতুটি পারাপার করতে দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে যাত্রীদের। গত ১-২ মাস ধরে এভাবেই কষ্ট করে মোহনপুর এলাকাটি পেরোতে হচ্ছে সমস্ত গাড়িকে। দুর্ভোগের মুখেও পড়তে হচ্ছে যাত্রীদের। তবে, অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে তৎপরতা দেখানো হচ্ছে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। আপাততো আগামী এক মাসের মধ্যে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে পূর্ত দফতর ও জাতীয় সড়কের কর্তৃপক্ষের তরফে।

দ্রুত যানজট থেকে মিলবে মুক্তি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago