Containment Zone

বুধবার নয় বৃহস্পতিবার থেকে “গন্ডীবদ্ধ” করা হচ্ছে মেদিনীপুর, খড়্গপুর সহ জেলার ৬ টি এলাকা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ই জুলাই: করোনা সংক্রমণের উর্ধ্বগতি প্রতিহত করতে, বিভিন্ন এলাকা “মাইক্রো কনটেনমেন্ট জোন” করা হচ্ছে সরকারি নির্দেশানুসারে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও “মাইক্রো কনটেনমেন্ট জোন” বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা তৈরি করা হচ্ছে গত ১৭ ই জুন থেকে ধারাবাহিকভাবে। মঙ্গলবার অর্থাৎ ৬ ই জুলাই জেলা প্রশাসনের বৈঠকে জেলায় নতুন করে ৬ টি এলাকাকে কনটেনমেন্ট বা গন্ডীবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার, ৭ ই জুলাই থেকে আগামী ১৪ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলিকে “মাইক্রো কনটেনমেন্ট” জোনের আওতায় নিয়ে আসার বিজ্ঞপ্তি জারি করা হয় জেলা প্রশাসনের তরফে। তবে, মঙ্গলবার রাতে এই ঘোষণা হওয়ার ফলে, সাধারণ মানুষ অসুবিধায় পড়তে পারেন, বিভিন্ন মহল থেকে এরকম বার্তা পৌঁছে যায় জেলা প্রশাসনের অন্দরে। তারপরই মঙ্গলবার গভীর রাতে জেলা প্রশাসনের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, বুধবার অর্থাৎ ৭ ই জুলাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ ৮ ই জুলাই থেকে এই লকডাউন বিধি বা কনটেনমেন্ট বিধি কার্যকর করা হবে।

মাইক্রো কনটেনমেন্ট জোন এই এলাকাগুলি (৮-১৪ জুলাই) :

***পুরো মেদিনীপুর ও খড়্গপুর কনটেনমেন্ট জোন করা হচ্ছেনা! ঘোষণা জেলা প্রশাসনের….

প্রসঙ্গত, মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার সম্পূর্ণ অংশ কনটেনমেন্ট বা গন্ডীবদ্ধ হচ্ছে, ফলে এই দুই এলাকার একটা বিশাল অংশের মানুষের অসুবিধা হতো বুধবার থেকে এই বিধি কার্যকর হলে। তাই, বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে এই বিধি কার্যকর হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, ঘাটাল, বেলদা-নারায়ণগড়, গড়বেতা ৩ নং এর সাতবাঁকুড়া ও কেশিয়াড়ির কয়েকটি এলাকাও যথারীতি ৮ ই জুলাই থেকে ১৪ ই জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া এই এলাকাগুলিতে সবকিছুই বন্ধ থাকবে। প্রশাসনের তরফে জানা গেছে যে, এই সমস্ত এলাকাগুলিতে বুধবার পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে, জরুরী পরিষেবার মধ্যে কোন কোন দোকান কতক্ষণ খোলা থাকবে। তবে, স্বাস্থ্য পরিষেবা ও জরুরী পরিষেবা ছাড়া বাকি সবকিছুই বন্ধ থাকবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago