Corona Update

সংক্রমণের ওঠানামা অব্যাহত! দেশে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমলো রাজ্যেও, পশ্চিম মেদিনীপুরে ৪৮ জন সংক্রমিত গত ২ দিনে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২ অক্টোবর: দেশের করোনা পরিসংখ্যানে সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে! একটানা ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমনের পর অবশেষে গত চব্বিশ ঘণ্টায় সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, আরেকটি পরিসংখ্যানেও বড়সড় স্বস্তি মিলেছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯। যা ১৯৭ দিনের মধ্যে সর্বনিম্ন! শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ২৬ হাজার ৭২৭। এর মধ্যে শুধুমাত্র কেরালাতেই সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৩৪ জন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৩৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৭৭। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪৫৫ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন প্রায় ৯০ কোটি মানুষ।

দেশের সংক্রমণ পরিস্থিতি :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যেও সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৯৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭১ জন। গত একদিনে মোট ৩৯ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, গত শুক্রবার ও শনিবার সকালের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২৫ জন ও ২৩ জন। এর মধ্যে, সর্বাধিক করোনা সংক্রমিত মেদিনীপুর শহরে। তারপরই খড়্গপুর রেল ও আইআইটি। ঘাটাল, দাসপুর, পিংলা, গোয়ালতোড় প্রভৃতি এলাকায় ১-২ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত ২ দিনে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago