Recent

বিপজ্জনকভাবে বইছে কংসাবতী! মেদিনীপুরের আ্যানিকাট বাঁধ পরিদর্শনে মন্ত্রী মানস ভূঁইয়া ও হুমায়ুন কবীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতেও বেড়েছে জলস্তর! বিপজ্জনকভাবে বইছে কংসাবতী। ইতিমধ্যে প্লাবিত কংসাবতী নদী তীরবর্তী মেদিনীপুর শহরের কিছু এলাকা। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এলাকাবাসী। জলস্তর বাড়ার উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও। নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কংসাবতী নদীর অ্যানিকাট বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং মন্ত্রী হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন, বিধায়ক দীনেন রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

বিপজ্জনকভাবে বইছে কংসাবতী :

মন্ত্রী’রা কথা বললেন আধিকারিকদের সঙ্গে :

পরিদর্শনের পর ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া জানান, “রাজ্যকে না জানিয়ে অন্যান্য রাজ্যগুলি এত পরিমান জল ছাড়ার ফলে, নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। শোনা যাচ্ছে আরও জল ছাড়তে চলেছে গালুডি, যদি তাই হয়, তাহলে আরো কয়েকটি ব্লক জলের তলায় চলে যাবে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন, জেলাপরিষদ, পঞ্চায়েত প্রশাসন, ব্লক প্রশাসন সমস্ত স্তরের আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

অ্যানিকাট বাঁধের সামনে :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago