দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৬ আগস্ট: দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলা ঊর্ধ্বমুখী সংক্রমণের পর ফের নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩৬ হাজার ৮৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪১৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪৯৩ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৫০৯ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭ হাজার । এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষ ৫৭ হাজার ১০৮ জন।
এদিকে, রাজ্যে গত ২৪ ঘন্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭০৫। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭০৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩০ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৩ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…