Corona Update

করোনায় দেশে মৃতের সংখ্যা পেরোল ৪ লক্ষ! রাজ্যে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২ জুলাই: করোনার প্রকোপে দেশে প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। অদৃশ্য এই মারণ ভাইরাসের কারণে ইতিমধ্যেই আমেরিকা এবং ব্রাজিলে মৃতের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। এইবার সেই তালিকায় ঢুকে পড়লো ভারতও। এখনও পর্যন্ত করোনার প্রকোপে ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১২ জন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। আপাতত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। ইতিমধ্যেই ভারতে ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমলো মৃতের সংখ্যা। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১৫ লক্ষের গন্ডী। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৪৭৮ জন। রাজ্যে আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ২৯। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৭০ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫৪ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago