Kolkata High Court

“স্কুল সার্ভিস কমিশন অপদার্থ!” এসএসসি’র চেয়ারম্যানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ জুলাই: কার্যত নজিরবিহীন! স্কুল সার্ভিস কমিশনকে “অপদার্থ” বলে কটাক্ষ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মন্তব্য করেছেন, “যে কমিশন ৫ বছরেও পরীক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারেনা, সেই কমিশন অপদার্থ ছাড়া কিছুই নয়”! এরপরে ক্রুদ্ধ হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

কলকাতা হাইকোর্ট :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০২০ এর ১১ ই ডিসেম্বর আপার প্রাইমারির মেরিট প্যানেল অবৈধ ঘোষণা করে তা সম্পূর্ণ বাতিল করে দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সম্পূর্ণ নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দেন তিনি। কিন্তু, গত ২১ শে জুন প্রকাশিত ইন্টারভিউ লিস্টে দেখা যায় দুর্নীতির পর দুর্নীতি! ৯০ এর মধ্যে ৬৯-৭০ পেয়েও তালিকায় ঠাঁয় পেয়েছেন একাধিক পরীক্ষার্থী, অথচ হাজার হাজার পরীক্ষার্থী ৭৯-৮০ পেয়েও তালিকায় ঠাঁয় পায়নি। তারাই কলকাতা হাইকোর্টে মামলা করে। সেরকমই বেশকিছু মামলাতে আজ নজিরবিহীন নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন শিক্ষা দপ্তরের প্রধান সচিব। দুপুর আড়াইটার মধ্যে উপস্থিত হবেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান শুভঙ্কর সরকার।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago