দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৩ জুন: দেশজুড়ে চলা টিকাকরণ এবং সার্বিক সচেতনতার সুবাদে করোনা যুদ্ধে এবার ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশে কমলো দৈনিক মৃতুর হারও। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮০ হাজার ৮৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। শনিবার উদ্বেগ বাড়িয়ে এই সংখ্যাই ছাড়িয়ে গিয়েছিল চার হাজারের গন্ডী।
দেশে আপাতত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। যার জেরে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.২৫ শতাংশ। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। ইতিমধ্যেই দেশের ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জন টিকা নিয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…