Social Work

কার্যত লকডাউন পরিস্থিতিতে অসহায় অভিভাবক-অভিভাবিকাদের পাশে মেদিনীপুর শহরের স্কুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: কার্যত লকডাউনে অসহায় পরিবারগুলি আরও সহায়-সম্বলহীন হয়ে পড়েছে! প্রথম ঢেউয়ের মতোই ফের অতিমারীর দ্বিতীয় ঢেউ দিন আনা দিন খাওয়া পরিবারগুলিকে একপ্রকার নিষ্পেষিত করে দিয়েছে! প্রশাসনের সাথে সাথে সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সহৃদয় মানুষজনেরা। এগিয়ে আসছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। মেদিনীপুর শহরের উপকণ্ঠে, কিছুটা প্রান্তিক এলাকায় অবস্থিত নজরগঞ্জের বিবেকানন্দ শিক্ষা নিকেতন (উচ্চ মাধ্যমিক) এর শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ এবার এগিয়ে এলেন এলাকার অসহায় পরিবারগুলি তথা ‘দিন আনা দিন খাওয়া’ অভিভাবক-অভিভাবিকাদের পাশে দাঁড়াতে। নিজেদের বেতনের একটা অংশ দান করে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ, মূলত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাদের হাতে দিনকয়েক চলার মতো, অন্তত ১০ রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।

বিদ্যালয়ের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ :

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা অতিমারীর প্রথম পর্বেও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ নিজেদের বেতন থেকে পঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছিলেন। আর, এবার লকডাউন পর্বে নজরগঞ্জ, কামারপাড়া, মালিয়াড়া, কালগাঙ প্রভৃতি দারিদ্র্য ও শ্রমজীবী অধ্যুষিত এলাকার কাজ হারানো অভিভাবক -অভিভাবিকাদের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা দিলেন। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নির্মলেন্দু দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু সামন্ত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। লকডাউন পর্বে এই ধরনের কাজকে এলাকার লোকজন এক কথায় কুর্নিশ জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু সামন্ত বলেন “আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রীই দরিদ্র পরিবারের সন্তান। তাদের বাবা-মা তথা অভিভাবক-অভিভাবিকারা দিনমজুরি বা লোকের বাড়িতে কাজ করে দিনযাপন করেন এবং ছেলে-মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেন। অতিমারী এবং কার্যত লকডাউন পরিস্থিতিতে তাঁদের অনেকেই কাজ হারিয়েছেন বা আয় কমে গেছে। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সেরকমই শতাধিক অভিভাবক -অভিভাবিকারদের কিছু সাহায্য করার চেষ্টা করলাম। আর এই কাজে আমরা আন্তরিক সহযোগিতা পেয়েছি বিদ্যালয়ের প্রাক্তনীদের। তারাই মূলত এই অসহায় মানুষগুলির তালিকা তৈরি করেছিলো।” আগামী দিনে বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলেও প্রধান শিক্ষক জানান।

অসহায় অভিভাবক-অভিভাবিকাদের পাশে বিদ্যালয় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago