Corona Update

Omicron: মহারাষ্ট্রে একসঙ্গে ৭ জন ওমিক্রন আক্রান্ত! দেশে একদিনে মৃতের সংখ্যা ২ হাজার ৭৯৬, চিন্তিত স্বাস্থ্য দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ ডিসেম্বর: দেশে ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। প্রায় প্রতিদিনই ওমিক্রনে নতুন করে আক্রান্তের খোঁজ মিলছে দেশজুড়ে। এবার মহারাষ্ট্রে একসাথে ৭ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। যার জেরে একধাক্কায় দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। জানা গিয়েছে যে, মহারাষ্ট্রের ৭ জন আক্রান্তের মধ্যে ৪ জন বিদেশ থেকে ফিরেছিলেন। বাকি ৩ জন এদের সংস্পর্শে এসেছিলেন। মহারাষ্ট্রের পাশাপাশি কর্ণাটক এবং গুজরাটের জামনগরে মিলেছে আক্রান্তের খোঁজ।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, বিহার সরকার ২ হাজার ৪৩৬ জনের মৃত্যুর কারণ পুনর্বিবেচনা করে তা করোনা পরিসংখ্যানে যোগ করেছে। পাশাপাশি, ২৬৩ জনের মৃত্যুর কারণ পুনর্বিবেচনা করেছে কেরল সরকার। যেই কারণে একধাক্কায় এতটা বেড়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত দেশে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৯ হাজার ১৫৫ জন। গত একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯১৮ জন। এই পর্যন্ত দেশে ১২৭ কোটি ৬১ লক্ষ ৮৩ হাজার ৬৫ টি ডোজ টিকা দেওয়া হয়েছে।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানে ফের সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২০ জন। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৪৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৯ হাজার ২৫৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৫ জন।

জেলার তথ্য (রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago