Recruitment

Recruitment: শতাধিক আশাকর্মী নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৬ ডিসেম্বর: আশাকর্মী নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর জেলায়। সম্প্রতি এনিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলার ১০৭ টি শূন্য পদ পূরণ করা হবে বলে জানা গেছে। এর মধ্যে, তমলুক মহাকুমার ৪১ টি শূন্যপদ আছে। এছাড়াও, হলদিয়া এগরা, সুতাহাটা, পটাশপুর ও ভগবানপুরেও কিছু কিছু শূন্য পদ আছে। যথারীতি নিয়ম মেনে এই নিয়োগ করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, এই মুহূর্তে আশাকর্মীদের বেতন সাড়ে চার হাজার টাকা! এছাড়া, অন্যান্য কিছু ভাতা আছে। তবে, বেতন বৃদ্ধির (নূন্যতম সাড়ে ৬ হাজার টাকা) দাবিতে আশা কর্মীরা রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আশাকর্মী (প্রতীকী ছবি) :

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশা কর্মীদের এই নিয়োগ প্রক্রিয়ায়, যে কমিটি তৈরি করা হয়েছে, তাতে চেয়ারপারসন হিসেবে আছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। ভাইস চেয়ারপারসন হিসেবে আছেন মহিলাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। জেলা প্রশাসন সূত্রে এও জানা গেছে, বিবাহ বিচ্ছিন্না এবং বিধবাদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তবে, বয়স হতে হবে ৩০ থেকে ৪০ (তফশিলীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে যথারীতি) এর মধ্যে। আবেদন জমা নেওয়া হবে স্থানীয় বিডিও অফিসে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের আরো কিছু জেলাতে ধাপে ধাপে আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago