Corona Update

মৃত্যুর হার আরও কমল দেশে, বাড়ল সংক্রমণ! রাজ্যে দৈনিক সংক্রমণ ৯ হাজারের নীচে, সুস্থতার হার ৯৪ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুন: গত চব্বিশ ঘণ্টায় দেশে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ! তবে, করোনায় মৃত্যুর হার অনেকটাই কমেছে দেশজুড়ে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। অপরদিকে, মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ২০৭। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। ইতিমধ্যে ভারতে ২২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ৬৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, রাজ্যে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। পাশাপাশি, মৃতের সংখ্যা ১৩৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ১৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৩.৮৫%। গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago