Court Order

Paschim Medinipur: প্রকাশ্য দিবালোকে মহিলা নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৬ মহিলার জেল হেফাজত দিল আদালত

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি:শুধুমাত্র সন্দেহর বসে, প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ১৬ জানুয়ারি (রবিবার)’র ওই ঘটনায় অভিযুক্ত ও গ্রেফতার হওয়া ৬ মহিলাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। জানা যায়, গত ১৬ জানুয়ারি (রবিবার) ঘাটাল থানার অজবনগর গ্রাম পঞ্চায়েতের অজবনগর মধ্যপাড়ায় ‘পরকীয়া’র সন্দেহে রমা বর দোলই (নাম পরিবর্তিত) নামে এক গৃহবধূকে মারধর করা হয়। এমনকি তাঁর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে গ্রামেরই কিছু মহিলার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ৬ জন মহিলাকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। সোমবার ওই ৬ জন মহিলাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে, তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত।

৬ মহিলার জেল হেফাজত:

উল্লেখ্য, অজবনগর মধ্যমপাড়ার এক যুবক, পেশায় গাড়িচালক খোকন বর দোলইয়ের গত ২ মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল বিষক্রিয়া মৃত্যু! মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে ওই ঘটনায় গ্রামেরই এক রমা নামে (নাম পরিবর্তিত) এক গৃহবধূ জড়িত ছিল। তাঁর সাথে খোকনের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খোকন বিষ খায় বা খাওয়ানো হয়! সেই সময় এলাকাবাসী রমার বাড়িতে হামলাও চালিয়েছিল। ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রমা (নাম পরিবর্তিত)! রবিবার সকাল নাগাদ রমা বাড়িতে ফিরলে, তাঁর বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলা। তারা প্রথমে রমার বাড়িতে ভাঙচুর করে এবং তারপর তাঁকে বাড়ি থেকে টানতে টানতে বের করে এনে প্রকাশ্য দিবালোকে মাথার চুল কেটে নেওয়া হয় এবং মারধর করা হয়। এরপরই পুলিশ পৌঁছে ৬ জন মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার তাদের আদালতে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago