Covid Protocol

৩১ শে আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ, দোকানপাট খোলা থাকবে রাত্রি ১১ টা পর্যন্ত, খুলবে সুইমিং পুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ আগস্ট: কোভিড বিধিনিষেধ বাড়ানো হলো আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং লোকাল ট্রেন। বাদবাকি অফিস-আদালত এবং বাস-মেট্রো-অটো-টোটো সহ পরিবহন ব্যবস্থা যেমন সচল ছিল, তেমনই থাকবে। সুবিধা দেওয়া হল, ব্যবসায়ীদের-ও। রাত্রি ৯ টার পরিবর্তে রাত্রি ১১ টা পর্যন্ত দোকান-বাজার খোলা রাখা যাবে। অর্থাৎ নাইট কারফিউ বা নৈশকালীন বিধিনিষেধ রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি করা হল, আগে যা ছিল রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা অবধি।

নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

অপরদিকে, তৃতীয় ঢেউ সেপ্টেম্বরে আসার ‘সম্ভাবনা’ আছে, তাই এখনই লোকাল ট্রেন চলাচলের অনুমতি দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “আমরা আর একটু দেখে নিতে চাই। আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে একটা তৃতীয় ঢেউ আসতে পারে, এদিকে এখনও আমরা ৫০ শতাংশ মানুষ-কে ভ্যাকসিন দিতে পারিনি। তাই, সংক্রমণ যাতে বেড়ে না যায়, সেজন্যই লোকাল ট্রেন ৩১ শে আগস্ট পর্যন্ত বন্ধই থাকবে। অন্যান্য গণপরিবহন নিয়ম মেনে চলবে।” মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, সিনেমা-থিয়েটার ছাড়াও অডিটোরিয়াম এবং সুইমিং পুল-ও ৫০ শতাংশ লোকজন (দর্শক, সুইমার প্রভৃতি) নিয়ে খোলা যাবে। প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পুজোর পর একদিন অন্তর খোলা হবে, পরিস্থিতি ঠিকঠাক থাকলে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago