Criminal Activities

Midnapore: ভর সন্ধ্যায় শহরের রাস্তায় মেদিনীপুর মেডিক্যালের ছাত্রীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক ছিনতাইকারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: রবিবার ভরসন্ধ্যায় জেলাশহর মেদিনীপুরের রিংরোড হিসেবে খ্যাত জেলা পরিষদের সামনে সরগম মোড় এলাকায় (কর্মচারী ভবনের সামনে) হাতেনাতে ধরা পড়ে গেল এক ছিনতাইবাজ! মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী’র হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময়, তরুণী’র সঙ্গে থাকা মেডিক্যালের অন্য এক ছাত্র বাইকের পেছনে বসে থাকা ওই ছিনতাইবাজের জামার কলার পেছন থেকে ধরে ফেলে! ছিনতাইবাজ মোবাইল সমেত বাইক থেকে পড়ে যায়। চলে বেদম গণপিটুনি! গণপিটুনি’র সময় ছিনতাইবাজ সুনীলের কাছে থাকা একটি ভোজালি মাটিতে পড়ে যায়। তারপর কোতোয়ালী থানার পুলিশ-কে ডেকে তাঁদের হাতে ভোজালি সমেত তুলে দেওয়া হয় শহরের গোলকুঁয়াচকের বাসিন্দা বছর ২০’র ওই ছিনতাইকারীকে। তার সঙ্গে ওই বাইকে থাকা অপর দুই ছিনতাইবাজের সন্ধান চালাচ্ছে পুলিশ। কোতোয়ালী থানায় ওই তরুণী ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

ছিনতাইকারী সুনীল :

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হন্ডা সাইন বাইকে করে অত্যন্ত দ্রুতগতিতে আসে তিন যুবক। সেই সময় জেলা পরিষদ রোডে, রাস্তার ধারে মোবাইল হাতে নিয়ে মেডিক্যাল পড়ুয়া ওই তরুণী ও তার আরেক বন্ধু কথা বলছিলেন নিজেদের মধ্যে।‌ সেই সময়ই ওই তিন দুষ্কৃতীর মধ্যে বাইকের পেছনে থাকা যুবক তরুণীর হাত থেকে ছোঁ মেরে মোবাইল কেড়ে নেয়! কিন্তু, অত্যন্ত তৎপরতার সঙ্গে তরুণীর সঙ্গে থাকা বছর ২০’র যুবকটি কিছুটা ছুটে গিয়ে ওই দুষ্কৃতীর জামার কলার ধরে ফেলে। বাইক থেকে পড়ে যায় ওই দুষ্কৃতী। এরপরই চলে গণপ্রহার! সেই সময়ই দুষ্কৃতীর কাছে থাকা ভোজালিটিও মাটিতে পড়ে যায়। এরপরই, স্থানীয়রা কোতোয়ালী থানায় খবর দেন।‌ পুলিশ এসে ওই দুষ্কৃতী-কে পাকড়াও করে নিয়ে যায়। ক্যামেরার সামনে সুনীল নামে ওই দুষ্কৃতী স্বীকার করেছে, সে নাকি এদিনই প্রথম এই কাজে নেমেছে। ওই ২ জন আগে থেকেই এই ধরনের কাজ করে বেড়ায়! পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে। প্রসঙ্গত এও উল্লেখ্য যে, মেদিনীপুর ও খড়্গপুর শহরে বিগত কয়েক বছর ধরেই এই ধরনের বাইকে করে আসা ছিনতাইবাজদের দাপট বেড়েছে! তাদের টার্গেটে থাকেন মূলত মহিলারা। কখনও গলার হার, কখনও মোবাইল কিংবা মানি পার্স! সজোরে বাইক চালিয়ে এসে হাত থেকে কেড়ে নিয়ে ‘হাওয়া’ হয়ে যায় এই ধরনের ছিনতাইবাজরা। খড়্গপুর শহরে নিয়মিত এই ধরনের ঘটনা ঘটলেও, মেদিনীপুর শহরে এই ধরনের ঘটনা তুলনায় কম! রবিবার সন্ধ্যার এই ঘটনার পর তাই নড়েচড়ে বসেছে পুলিশ।

পুলিশ আটক করে নিয়ে যায় ওই ছিনতাইবাজকে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago