Education

NEET: IIT তে সুযোগ পেয়েও ভর্তি হয়নি মেদিনীপুরের অনির্বাণ! সর্বভারতীয় ‘নিট’ পরীক্ষায় ৮২ র‍্যাঙ্ক করে দৃপ্ত ঘোষণা, ‘চিকিৎসক হয়ে মানবসেবাই লক্ষ্য’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: বিপ্লবের মাটি মেদিনীপুরের আদর্শ ছেলে! তার আত্মবিশ্বাসের আলোয় ফের একবার আলোকিত হল অবিভক্ত মেদিনীপুরের শিক্ষা জগৎ। খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-তে সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) এ সুযোগ পেয়েও ভর্তি হয়নি (ভর্তির শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর) শহর মেদিনীপুরের দেশবন্ধু নগরের অনির্বাণ দে। হবেই বা কেন! মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই মেধাবী ছাত্র NEET (National Eligibility Cum Entrance Test) পরীক্ষা দিয়ে আসার পরই বাবা-মা’কে জানিয়ে দিয়েছিল ৭২০’র মধ্যে ৭১০ পাবে! আর তাই, কিশোর হৃদয়ে লালন করে চলা দিল্লি এইমস (AIIMS, New Delhi) এ মেডিক্যাল (MBBS) পড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন বোধহয় পূরণ হয়ে যাবে। তবে, NTA (National Testing Agency)’র তরফে সম্প্রতি Answer Key দেওয়ার পর সে দেখে, Chemistry বিষয়ের একটি উত্তর তার ভুল হয়ে গেছে! বাবা-মা’কে বলে ৭০৫ হচ্ছে। মঙ্গলবার (২ নভেম্বর) রেজাল্ট বের হওয়ার পর দেখা যায়, ৭০৫-ই পেয়েছে অনির্বাণ। তার সর্বভারতীয় (All India) র‍্যাঙ্ক (General Rank) হয়েছে ৮২। আর ওবিসি র‍্যাঙ্ক হয়েছে ১৭। কলকাতার বিকাশ ভবনে কর্মরত শিক্ষা দপ্তরের কর্মী বাবা চন্দন দে পিঠ চাপড়ে দিয়ে ছেলেকে জানিয়েছেন, “মনে হচ্ছে তোর স্বপ্ন পূরণ হয়ে গেল! দিল্লি এইমসে আশা করছি সুযোগ পেয়ে যাবি।” এহেন আত্মবিশ্বাসী ছেলে যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও ছেড়ে দেওয়ার সাহস দেখাবে, এতে আর অবাক হওয়ার কি আছে!

বাবা-মা’র সঙ্গে অনির্বাণ (ছবি- মণিকাঞ্চন রায়) :

প্রথম থেকেই অত্যন্ত মেধাবী মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই ছাত্র। ভালো ফল করেছিল মাধ্যমিকেও। ৭০০’র মধ্যে ৬৬৬ পেয়েছিল সে। আর, এবার উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করেছে অনির্বাণ। পেয়েছে ৪৮৯ (৫০০’র মধ্যে)। বিদ্যালয়ে দ্বিতীয় সর্বাধিক নম্বর (সর্বোচ্চ- ৪৯১) পেয়েছে সে। WBJEE এবং KVPY তেও ভালো র‍্যাঙ্ক করেছে অনির্বাণ। তবে, লক্ষ্য ছিল একটাই, ‘নিট’ এ ভালো র‍্যাঙ্ক করে চিকিৎসক হওয়া। আর, স্বপ্ন ছিল দিল্লি এইমস থেকেই MBBS পড়ার! সেই লক্ষ্যেই নিমগ্ন থেকে পড়াশোনা করেছে আদ্যন্ত মেধাবী ও মনোযোগী এই ছাত্র। শিক্ষা দপ্তরের কর্মী বাবা তাঁকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন, ভালো রেজাল্ট করার জন্য যা যা ছেলের দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। তবে, সময় সেভাবে দিতে পারেননি! কারণ, মেদিনীপুর থেকে কলকাতা ডেইলি প্যাসেঞ্জারি করতে হয়েছে তাঁকে। সময় আর সাহচর্য দিয়েছেন মা অপরূপা দে। বাবা চন্দন দে তাই একবাক্যে স্বীকার করলেন, “ছেলের এই সাফল্যে সর্বাধিক কৃতিত্ব ওর মায়েরই!” এও বললেন, “কয়েকজন গৃহ শিক্ষকের অবদান অনস্বীকার্য। নামকরা কোচিং সেন্টারগুলো থেকে স্টাডি মেটেরিয়াল নেওয়া হলেও, ওকে আপাদমস্তক তৈরি করেছেন পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের গৃহ শিক্ষকরাই।” এসবের মাঝেও কিছুটা দুঃখ প্রকাশ করে ফেললেন চন্দন বাবু। বললেন, “ওর দাদু, মানে আমার বাবা ২০২০’র মে মাসে প্রয়াত হয়েছেন, উনি জীবিত থাকলে কি খুশিই না হতেন!” চন্দন বাবুর বাবা চিত্তরঞ্জন দে ছিলেন কেশপুর ব্লকের তেঘরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। দাদুর আদর্শ আর বাবা-মা’র অনুপ্রেরণা নিয়েই, একজন মানব দরদী চিকিৎসক হয়ে উঠতে চায় অনির্বাণ। মেদিনীপুরের এই তেজস্বী ছেলের সেই স্বপ্নপূরণের আলোকে একদিন আলোকিত হবেই চিকিৎসা জগৎ, বিশ্বাস আপামর মেদিনীপুর বাসীর!

শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায় শুভেচ্ছা জানাতে বাড়িতে :

অনির্বাণ দে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago