Movement

Protest: জোর লাগাকে হাইসা! পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি বেঁধে অ্যাম্বুলেন্সে টান পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিনব পদ্ধতিতে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কুশপুতুল’ অ্যাম্বুল্যান্সের উপরে চাপিয়ে, সেই অ্যাম্বুল্যান্স দড়ি দিয়ে বেঁধে রাজপথে টানা হল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে মঙ্গলবার এমনই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। যদিও, এই প্রতিবাদ-কে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।

দড়ি বেঁধে অ্যাম্বুলেন্সে টান :

প্রসঙ্গত, দিনের-পর-দিন পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। সেঞ্চুরি’র পরও থেমে নেই মূল্যবৃদ্ধি! এরই প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু’নম্বর ব্লকের শাঁকোটি থেকে বসন্তপুর বাজার পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের উপর অ্যাম্বুলেন্স দড়ি দিয়ে টেনে প্রতিবাদ মিছিল করলে ব্লক তৃণমূল কংগ্রেস। খড়গপুর দু’নম্বর ব্লকের সভাপতি তৃষিত মাইতি বলেন, “কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদি সরকার যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছে তাতে মানুষ আতঙ্কিত! তাই অ্যাম্বুলেন্স দড়ি দিয়ে টেনে আমরা অভ্যস্ত হচ্ছি, যেভাবে তেলের দাম বাড়ছে, আগামী দিনে অ্যাম্বুলেন্সও চলবে না!” যদিও এ নিয়ে বিজেপি’র মেদিনীপুর জেলা সহ-সভাপতি অরূপ দাস মন্তব্য করেছেন, “কেন্দ্র সরকার পেট্রোপণ্যে-কে GST র আওতায় আনতে চাইছে। যারা প্রতিবাদ করছে, ওদের দিদি তাঁর মধ্যে অন্যতম। লজ্জিত হওয়া উচিত ওদের।”

প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago