Education

NAAC: ন্যাকের বিচারে ‘A’ গ্রেড! মুখ উজ্জ্বল করল পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: ২০০৬ সালের ১৭ নভেম্বর পথচলা শুরু হয়েছিল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (ডেবরা কলেজ)-এর। মাত্র ১৬ বছরের মধ্যেই সর্বভারতীয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (National Assessment and Accreditation Council)- এর বিচারে ‘এ’ গ্রেড (A- Grade) কলেজে উন্নীত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ। প্রসঙ্গত, ন্যাকের (NAAC) বিচারে ২০১৭ সালে ডেবরা কলেজ পেয়েছিল ‘বি’ গ্রেড (স্কোর- ২.০১)। মাত্র পাঁচ বছরের মধ্যেই অফলাইন (ক্যাম্পাস ভিসিট বা পরিদর্শন) ও অনলাইন (তথ্যের ভিত্তিতে) ১.০১ স্কোর বাড়িয়ে ‘এ’ গ্রেড তথা ৩.০২ স্কোর (৪-এর মধ্যে ৩.০১ থেকে ৩.২৫ স্কোর করলে ‘এ’ গ্রেড পাওয়া যায় ন্যাকের বিচারে) অর্জন করলো এই কলেজ। উল্লেখ্য যে, প্রতি পাঁচ বছর অন্তর ন্যাকের পরিদর্শন হয়। ২০১৭ সালের পর ২০২২ সালের মার্চ মাসে পুনরায় ন্যাকের কাছে আবেদন জানানো হয়। তারপর থেকেই শুরু হয়ে যায় অনলাইন ভ্যারিফিকেশন। তবে, ন্যাকের প্রতিনিধি দল সশরীরে কলেজ পরিদর্শন করেন চলতি বছরের (২০২২) ১৮ ও ১৯ অক্টোবর। ফলাফল জানানো হয় গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর।

ন্যাক পরিদর্শনের সময়ে :

এই বিষয়ে কলেজের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত জানিয়েছেন, “কলেজের ছাত্র-ছাত্রী, আমার সহকর্মী তথা অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র পাঁচ বছরের মধ্যে ‘বি’ গ্রেড থেকে আমাদের এই কলেজ ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে। যা সত্যিই গর্বের ও আনন্দের! কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমরা নিয়োজিত।” উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় তথা ডেবরা কলেজের দায়িত্ব নিয়েছেন ড. দাশগুপ্ত। তারপর থেকেই, প্রায় প্রতিটি ক্ষেত্রে কলেজের প্রভূত উন্নতি হয়েছে বলে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা জানিয়েছেন।

ডেবরা কলেজ (Debra College):

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago