Education

NEET Result: নামকরা সংস্থায় প্রশিক্ষণ না নিয়েই NEET- এ নজরকাড়া সাফল্য! সার্জারি নিয়ে পড়তে চায় শালবনীর রিতেশ

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রান্তিক এলাকায় বাড়ি। বাবা সামান্য পাম্প অপারেটর। মা আইসিডিএস কর্মী। প্রত্যন্ত এলাকায় থেকে ছেলেকে বড় কোন সংস্থা বা পেশাদার কোচিং সেন্টারে ভর্তি করার সামর্থ্য ছিলনা তাঁদের। তবে, শৈশব থেকেই মেধাবী রিতেশ-কে অবশ্য কোনো বাধাই রুখে দিতে পারেনি! শালবনী উচ্চ বিদ্যালয়ের ‘গর্ব’ রিতেশ প্রামাণিক বরাবরই বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে এসেছে। ২০২১ সালে মাধ্যমিকে ৬৮০ (৭০০’র মধ্যে)’র পর চলতি বছর উচ্চ মাধ্যমিকেও বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী হিসেবে ৪৫২ নম্বর (৯০ শতাংশের বেশি) পেয়েছে রিতেশ। আর, তার সঙ্গেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET (National Eligibility cum Entrance Test)- এ নজরকাড়া সাফল্য! পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম সফল পরীক্ষার্থী হিসেবে সারা দেশে ২৪৪৫ র‌্যাঙ্ক (All India Ranking) করেছে জঙ্গলমহল শালবনীর বাঘঘরা’র বাসিন্দা রিতেশ। নিজের ক্যাটাগরিতে তার র‌্যাঙ্ক ২১২ (ESW/ আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণী)।

রিতেশ প্রামাণিক (মাঝখানে):

রিতেশদের বাড়ি শালবনী থেকে বেশ খানিকটা ভেতরে বাঘঘরা গ্রামে। যৌথ পরিবারেই থাকত তারা। তবে, মাধ্যমিকের পর ছেলের টিউশন কিংবা ইন্টারনেটের সুবিধার জন্য শালবনী বাজার সংলগ্ন চকতারিনীতে একটি ছোট বাড়ি ভাড়া নিয়েছিলেন রিতেশের বাবা রেন্টু প্রামাণিক। পেশায় তিনি শালবনী টাঁকশালের পাম্প অপারেটর। রিতেশের মা শম্পা প্রামাণিক শালবনীর ভালুকশোল গ্রামের আইসিডিএস কর্মী। দিদি তৃষা প্রামাণিক মেদিনীপুর কলেজ থেকে সংস্কৃত নিয়ে পড়াশোনা করার পর এখন বি.এড করছেন। রিতেশ জানায়, প্রতিষ্ঠিত বা নামকরা কোন সংস্থা থেকে কোচিং বা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সে পায়নি। স্কুলের শিক্ষক এবং টিউশনের ব্যাচ-ই ছিল তার ভরসা। এমনকি, বাড়িতেও ছিল না আলাদা কোনো গৃহশিক্ষক। তবে, ইউটিউব কিংবা অনলাইনের মাধ্যমে অনুশীলন করেছিল সে। রিতেশ বলে, “বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পর্যাপ্ত সাহায্য করেছেন। বিজ্ঞানের বিষয়গুলির জন্য টিউশনের ব্যাচেও যেতাম। এছাড়াও, অনলাইন মাধ্যম থেকে সাহায্য পেয়েছি।” কঠোর পরিশ্রম আর নিষ্ঠাতেই রিতেশের এই সাফল্য বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর বাগ। তিনি বলেন, “রিতেশ শুধু আমাদের স্কুলের নয়, শালবনী ও মেদিনীপুরের গর্ব।” সম্প্রতি, বিদ্যালয়ের তরফে সংবর্ধনাও দেওয়া হয়েছে রিতেশকে। মধ্যবিত্ত পরিবারের সন্তান রিতেশ কলকাতা মেডিকেল কলেজ অথবা কল্যাণী এইমস (AIIMS, Kalyani) থেকে MBBS সম্পূর্ণ করতে চায়। সার্জারি নিয়ে এম.এস করার ইচ্ছে রয়েছে তার। তবে, আপাতত ছোট ছোট ধাপে পা ফেলেই এগোতে চায় রিতেশ। সে বলে, “আগে ভালোভাবে এমবিবিএস সম্পূর্ণ করতে চাই। তারপর, সার্জারি নিয়ে M.S করার স্বপ্ন রয়েছে।” প্রত্যন্ত জঙ্গলমহল থেকেই উঠে আসুক একজন ভালো সার্জেন, চাইছেন আপামর শালবনীবাসীও।

বিদ্যালয়ে সংবর্ধিত করা হয় রিতেশ-কে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago