Protest

DA Protest: বকেয়া DA প্রদান, শূন্য পদে নিয়োগ সহ নানা দাবিতে মেদিনীপুর, ঘাটাল, খড়্গপুরে ABTA’র ডেপুটেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: বকেয়া মহার্ঘভাতা বা DA এবং মহার্ঘ রিলিফ দ্রুত প্রদান, দ্রুততা ও স্বচ্ছতার ভিত্তিতে শূন্যপদে নিয়োগ, সম কাজে সমবেত, পেশাগত নানা সমস্যার দ্রুত সমাধান সহ আরও একগুচ্ছ দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)’র উদ্যোগে গোটা রাজ্যের সমস্ত ডি.আই ও এডিআই অফিসে মিছিল, সমাবেশ, ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে। এই কর্মসূচির সাথে সাথ মিলেয়ে পশ্চিম মেদিনীপুর জেলা ABTA’র তিনটি মহকুমা শাখার উদ্যোগে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর, ঘাটাল ও খড়্গপুরে।

মিছিল :

এই উপলক্ষ্যে এদিন বিকেলে মেদিনীপুর সদর মহকুমার ABTA-র নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা প্রথমে রবীন্দ্রনগরে নিজেদের জেলা কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে মিছিল করে ডি.আই অফিসে বা জেলা শিক্ষা ভবনে পৌঁছে যান তাঁরা। অফিসের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন দুই জেলা সম্পাদক যথাক্রমে- অশোক ঘোষ ও বিপদতারণ ঘোষ, মহাকুমা সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ। সমাবেশ চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল ডিআই এর নিকট দাবী সনদ পেশ করেন। একই ভাবে ঘাটাল ও খড়্গপুর এডিআই দপ্তরে সংগঠনের মহকুমা শাখা গুলির উদ্যোগে ডেপুটেশন অনুষ্ঠিত হয়। খড়্গপুরে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ, খড়্গপুর মহকুমা সম্পাদক প্রভাস রঞ্জন ভট্টাচার্য, সভাপতি, সুশান্ত খাঁন প্রমুখ। ঘাটালের কর্মসূচিতে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমা সম্পাদক সুমন ঘোষ, সভাপতি শ্রীবাস জানা, জেলা নেতৃত্ব চন্দন ভট্টাচার্য প্রমুখ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago