Education

DPSC Chairman: ‘অবিলম্বে’ দায়িত্ব নিতে হবে DI-কে! পশ্চিম মেদিনীপুর DPSC’র চেয়ারম্যানকে সরিয়ে দিল রাজ্য সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন:রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গত ২৪ জুন (শুক্রবার) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান (DPSC) কৃষ্ণেন্দু বিষই-কে ওইদিনই তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে (Terminate the tenure of Service)। একইসঙ্গে, জরুরি ভিত্তিতে (Immediately) ডি.আই বা জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক)-কে দায়িত্ব নিতে বলা হয়েছে। অন্যদিকে, কোচবিহার জেলার ক্ষেত্রেও চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন-কে সরানো হয়েছে তাঁর পদ থেকে। স্বভাবতই, তড়িঘড়ি এই ‘অপসারণ’ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম চাপে রাজ্য সরকার। ইতিমধ্যে ২৬৯ জনের চাকরি বাতিল হয়েছে। চলছে সিবিআই তদন্ত।

বিজ্ঞপ্তি:

এদিকে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬’টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে কৃষ্ণেন্দু বিষই জানিয়েছিলেন, ” চেয়ারম্যান ডিপিএসসি নিজেকে সরিয়ে নিলাম এবং রেজিগনেশন দিলাম।” পরবর্তী সময়ে অবশ্য তিনি বিভাগীয় সিদ্ধান্তের কথা স্বীকার করেছিলেন। ডিআই (প্রাথমিক) তরুণ সরকার-ও এই নির্দেশিকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এদিকে, আজ, সোমবার (২৭ জুন), মেদিনীপুর শহরের জেলা সংসদ কার্যালয়ে আসেননি কৃষ্ণেন্দু বাবু। তাই, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে চার্জ বা দায়িত্ব নিতে পারেননি বিদ্যালয় পরিদর্শক তরুণ সরকার। এনিয়ে তিনি ফোনে জানিয়েছেন, “ইমিডিয়েট দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। আজ উনি আসেননি।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তাতে কোচবিহার জেলা থেকে অনেকে থাকলেও, পশ্চিম মেদিনীপুর জেলায় কেউ ছিলেন না! তবে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ‘ব্যাকফুটে’। সেজন্যই কি তাঁর ঘনিষ্ঠ কৃষ্ণেন্দু বিষই- এর পদে কোপ পড়ল? উঠছে নানা প্রশ্ন!

কৃষ্ণেন্দু বিষই:

তরুণ সরকার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago