Election

Midnapore: শেষ বেলায় মেদিনীপুর শহরে ইভিএম চুরি, ছাপ্পার চেষ্টা! রুখে দিল পুলিশ, ব্যাপক উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:একেবারে শেষ বেলায় মেদিনীপুর শহরের ১৪ নং ওয়ার্ডের ২২৫ নং বুথে (মাদ্রাসা) ইভিএম চুরির চেষ্টা করা হলো, অভিযোগ উঠল ছাপ্পা দেওয়ার চেষ্টারও! অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে। যদিও,পাল্টা বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। জানা গেছে, বিকেল ঠিক সাড়ে চারটা নাগাদ অর্থাৎ ভোট শেষ হতে যখন মাত্র আধ ঘন্টা বাকি, সেই সময়ই ইভিএম চুরির চেষ্টা করা হলো শাসকদলের লোকজনদের তরফে।

মির্জাবাজার মাদ্রাসার সামনে :

এনিয়ে, ভোট কর্মীদের সঙ্গে গন্ডগোল, অশান্তি শুরু হয়। ইভিএম চুরি করতে না পেরে, বুথের বাইরে তুমুল অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। মূলত, শাসক দলের লোকজনদের সাথে এক নির্দল প্রার্থীর লোকজনদের গন্ডগোল, হাতাহাতি ও মারধর শুরু হয়। এরপরই, বিশাল পুলিশবাহিনী এসে জমায়েত হটিয়ে দেয়। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। এলাকার দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য যে, ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঙ্ঘমিত্রা পাল এবং তাঁর প্রতিপক্ষ নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক। তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা করা হয়েছিল প্রথম থেকেই। তবে, এক্কেবারে শেষ বেলায় তা যে প্রবল আকার ধারণ করবে, তা হয়তো ভাবা যায়নি!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago