Election

By Election: বাবুলকে বাংলার ‘বড় দায়িত্ব’ দিতে বালিগঞ্জের প্রার্থী করলেন মমতা! ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন লড়বেন আসানসোলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: কথা দিয়ে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কাজ করার সুযোগ দিতে বালিগঞ্জ আসনে প্রার্থী করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-কে। সেপ্টেম্বর (২০২১) মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সময়ই তিনি বাবুলকে কথা দিয়েছিলেন, তাঁকে দিল্লি নয়, বাংলায় কাজ করার সুযোগ দেবেন। এদিন, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ আসনে তাঁর নাম ঘোষণা করার পর বাবুল প্রতিক্রিয়া দিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিলেন আরও একবার। পুরনো কথা কিছু বলতে চাই না। তবে, আমি আহত হয়ে রাজনীতি ছেড়েছিলাম। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করতে হবে। সেই সুযোগ তিনি আমায় দিলেন।” অন্যদিকে, বাবুলের ইস্তফা দেওয়া আসানসোল লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)-কে। আগামী ১২ এপ্রিল এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ১৬ এপ্রিল।

তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয় :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ এর ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হতো নির্বাচন কমিশনকে। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। স্বাভাবিকভাবেই সেই আসনেও নির্বাচন হবে। তাই, আগামী ১২ এপ্রিল এই দুই আসনে নির্বাচনের ঘোষণা করেছে কমিশন।‌ এরপরই, রবিবার দুপুরে ওই দুই আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে, বাবুল সুপ্রিয়-কে আসানসোলের বদলে বালিগঞ্জের প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, তাঁকে বাংলার মন্ত্রীসভায় জায়গা দেওয়া হবে! অন্যদিকে, সর্বভারতীয় রাজনীতির অন্যতম মুখ শত্রুঘ্ন সিনহা-কে আসানসোল লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে বিশেষ বার্তা দিতে। উল্লেখ্য, পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদের পাশাপাশি রাজ্যসভার সাংসদও ছিলেন শত্রুঘ্ন। তবে ২০১৯ সালে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় তিনি কংগ্রেসের হাত ধরেন। আর এবার তৃণমূলের হয়ে লড়ার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেতা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago