Tragic Death

Kharagpur: ‘আধঘণ্টার মধ্যে ফিরে আসছি’! গভীর রাতে এল শুভমের মৃত্যু সংবাদ, খড়্গপুরে বি.টেক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ:আধঘণ্টার মধ্যে ফিরে আসছি বলে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল শুভম, রাতে এল মৃত্যু সংবাদ! খড়্গপুরের যুবকের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার হতেই বাড়ির লোকের দাবি, বিষ জাতীয় কিছু খাইয়ে খুন করা হয়েছে। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত হিজলি স্টেশন সংলগ্ন বলরামপুরের একটি মাঠ থেকে শনিবার মধ্যরাতে মৃতদেহ উদ্ধার হয় বছর ২৩ এর শুভম দাসের। তার বাড়ি খড়্গপুর শহরের ভবানীপুর এলাকায়। বি.টেক ফাইনাল ইয়ারের ছাত্র ছিল সে। তার এই রহস্য মৃত্যু ঘিরে একদিকে যেমন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, ঠিক তেমনই শহরজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

শুভম দাস:

রবিবার সকালে খড়্গপুর মহাকুমা হাসপাতালে দাঁড়িয়ে মৃত শুভমের বাবা সুব্রত দাস‌ জানিয়েছেন, “শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শুভম আধ ঘন্টার মধ্যে ফিরে এসে টিফিন করছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু, দুপুর গড়িয়ে গেলেও সে ফিরে না আসায় এবং বার বার ফোন করেও যোগাযোগ করতে না পেরে, সন্ধ্যা নাগাদ খড়গপুর টাউন থানায় অভিযোগ জানাই। এরপর, মধ্যরাতে খড়্গপুর গ্রামীণ থানার পক্ষ থেকে ফোন করে জানানো হয়, হিজলি স্টেশন ও আইআইটি সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতালের কাছে বলরামপুরের মাঠে পৌঁছতে। গিয়ে দেখি, মৃত অবস্থায় দেওয়াল ঘেষে বসে আছে। পাশে পড়ে আছে হেলমেট। রাস্তার পাশে গাড়ি রাখা ছিল।” শুভম-কে বিষজাতীয় কেউ কিছু খাইয়ে খুন করেছে বলে অভিযোগ তাঁর। ময়নাতদন্তের পরই তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শুভম কোনো ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা বা আত্মহত্যা করেছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। শোকস্তব্ধ শুভমের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনেরা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago