Election

Municipality Election: প্রার্থী কে? মনোনয়নের শেষ দিনেও চরম উৎকণ্ঠা মেদিনীপুর খড়্গপুরের এই ওয়ার্ডগুলিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: পাঁচদিনের টানটান উত্তেজনাপূর্ণ ‘নাটক’ এর যবনিকাপতন হলো না এখনও! প্রার্থী কে? জানেনা, ওয়ার্ডবাসী থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা। জেলা নেতৃত্ব বলছে, “চূড়ান্ত হয়ে গেছে!” মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া জানিয়ে গেছেন, “বিকল্প পাওয়া গেছে।” কিন্তু, নাম কি! এখনো জানানো হয়নি সংবাদমাধ্যমকে। তবে, সূত্রের খবর অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার চূড়ান্ত দিনের, আগের রাতে (মঙ্গলবার) নাকি প্রার্থীর নাম ঠিক করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিশেষত খড়্গপুর পৌরসভার ১১, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে। তবে, বিকল্প খুঁজে না পাওয়ায় মেদিনীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের প্রার্থী নাকি এখনও চূড়ান্ত হয়নি। দুপুরের মধ্যে চূড়ান্ত হতে পারে। সকাল পর্যন্ত খবর ছিল, হিমাদ্রি খান সহ তিনজন নাকি মনোনয়ন জমা দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার প্রথম তালিকাতেই নাম ছিল হিমাদ্রি’র। কিন্তু, এক পরিবারের একাধিক প্রার্থী নয়, এই অজুহাতে সংশোধিত তালিকায় বাদ গিয়েছিল তাঁর নাম। অবশেষে, পাঁচদিন খুঁজেও পাওয়া গেলনা প্রার্থী! দৌড়ে আছেন ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি সহ রাহুল বিষই নামে আরও এক কর্মী। তবে, সকলেই খান পরিবারের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এদিকে, মেদিনীপুর পৌরসভার অবশিষ্ট ১৪-টি (গতকাল ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন) ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা আজ বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়ন জমা দিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দীনেন রায় প্রমুখদের নেতৃত্বে। এদিকে, দুপুর ১২ টার আপডেট অনুযায়ী, ১৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হতে চলছেন রাহুল বিষই নামে এক তৃণমূল কর্মী। জেলা নেতৃত্বের অনুমোদনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তিনি খানেদের আত্মীয় বলেও জানা গেছে।

উন্মাদনা :

অন্যদিকে, গোটা রাজ্যকে চমকে দিয়ে, খড়্গপুর পৌরসভার তিনটি ওয়ার্ডের ঘোষিত প্রার্থীরা ‘তৃণমূল প্রার্থী’ হতে নারাজ হয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন দলকে। ১১ ও ২৭ নং ওয়ার্ডের প্রার্থী যথাক্রমে, কাকলি ঘোষ ও জেশু নায়েক শনিবার (৫ ফেব্রুয়ারি), সরস্বতী পূজার দিনই জানিয়েছিলেন তাঁরা দলকে সমর্থন করলেও, প্রার্থী হতে চান না। অন্যদিকে, ওয়ার্ড পছন্দ না হওয়ায় কংগ্রেসে যোগদান করেছেন ২৬ নং ওয়ার্ডের প্রার্থী সুমিতা দাস। এই ওয়ার্ডগুলিতেও যোগ্যপ্রার্থী খুঁজতে হিমশিম খেতে হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসকে। তবে, খড়্গপুরের অভিজ্ঞ নেতাদের (প্রদীপ সরকার, রবিশঙ্কর পান্ডে, জহর পাল, দেবাশীষ চৌধুরী প্রমুখ) সঙ্গে আলোচনা করে জেলা তৃণমূল নাকি প্রার্থী এখানে চূড়ান্ত করে ফেলেছে। যদিও, জেলা সভাপতি সুজয় হাজরা মঙ্গলবার রাতে জানিয়েছেন, “যোগ্য প্রার্থীদের বেছে নিয়েছে দল। তাঁর বুধবার মনোনয়ন জমা দেবেন। দুপুরে তা সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।” দুপুর ১২ টার খবর অনুযায়ী, এই তিন সম্ভাব্য প্রার্থী হলেন যথাক্রমে- পিয়ালী ভট্টাচার্য (১১ নং ওয়ার্ড), শিবু সাহা (২৬ নং ওয়ার্ড) এবং রোহন দাস (২৭ নং ওয়ার্ড)। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ১১ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে তৃণমূলের প্রথম তালিকায় নাম ছিল পিয়ালী’র। সংশোধিত তালিকায় তাঁর নাম বাদ যায়! শেষমেশ পিয়ালী-কেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago