Entertainment

মেদিনীপুরের বাবা-মেয়ের যুগলবন্দীতে বাজারে এলো “মা মাটি মানুষ হিতে”! মাত্র ৫ দিনেই মাতোয়ারা নেট দুনিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: বাজারে এলো “মা মাটি মানুষ হিতে” গান। তুমুল জনপ্রিয় “মানিকে মাগে হিতে”র সাম্প্রতিকতম বাংলা সংস্করণ। এলো মেদিনীপুরের সমাজকর্মী ও ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা-র হাত ধরে। এই গান উৎসর্গ তাঁরা উৎসর্গ করেছেন ‘মা মাটি মানুষে’র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। শ্রীলঙ্কান গায়িকা ইওহানির “মানিকে মাগে হিতে”র সুরে বসানো হয়েছে বাংলা তথা ভারতের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অপার শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসায় সিক্ত শব্দবন্ধ। তাঁর রাজনৈতিক সংগ্রাম, উত্থান এবং মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে সূচনা করা একাধিক জনমুখী প্রকল্পের কথা গানে ঠাঁয় পেয়েছে। কন্যাশ্রী থেকে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক ও মানবিক প্রকল্পগুলি উঠে এসেছে গানের কথা ও সুরে। গানে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে “তুমি জগৎ জননী মা/ লক্ষীর ভান্ডারে ষোলোআনা”; “তুমি মমতাময়ী মা, এবার দেশের হালটা ধরো মা।”

মনীষা ও অপরাজিতা’র যুগলবন্দী :

মনীষা মুখার্জি :

উল্লেখ্য যে, গানটির কথা ও সুর এবং র‍্যাপ (RAP) করার কৃতিত্ব সৌরভ মুখার্জি’র। গেয়েছেন কলকাতার মনীষা মুখার্জি। তাকে যোগ্য সঙ্গত করেছে মেদিনীপুরে অপরাজিতা চক্রবর্তী। সিনেমাটোগ্রাফি, অ্যারেঞ্জমেন্ট ও পোস্ট প্রোডাকশনের দায়িত্ব পালন করছেন দেবপ্রিয় চক্রবর্তী। সমগ্র পরিকল্পনা ও প্রযোজনা (প্রোডাকশন) মেদিনীপুরের রাজেশ চক্রবর্তীর। মাত্র ৫ দিন আগে প্রকাশিত এই গানটি ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূলের ত্রিপুরা স্যোশাল মিডিয়া উইংয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয় এই “মা মাটি মানুষ হিতে” এখন নেট দুনিয়ায় আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে। ঝড়ের গতিতে লাইক ও শেয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রচিত এই গান। মেদিনীপুরে এক সাক্ষাৎকারে রাজেশ এদিন জানালেন, “মমতাময়ী, জগৎ জননী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প শুরু করেছেন, তা অকল্পনীয়-অভাবনীয়-অনবদ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সারা বিশ্বে নজির স্থাপন করেছেন তিনি। তাই, তাঁকে উৎসর্গ করার মতো এটি একটি আদর্শ গান।” অন্যদিকে, রাজেশ কন্যা অপরাজিতা জানালেন, সে আগে কোনদিন গান করেনি। এটিই তার প্রথম গান, যা সে গেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকান্ডের প্রতি অনুপ্রাণিত হয়ে!

বাবা রাজেশ চক্রবর্তী’র সঙ্গে অপরাজিতা চক্রবর্তী :

Powered by Embed YouTube Video

শুনে নিন সেই গান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago